প্রশ্নঃ ৩২২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এবং আমার স্ত্রী উভয়ে হজ্ব করার নিয়ত করেছি। আমরা জানি যে, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করার ক্ষেত্রে প্রথম তিন তাওয়াফে রমল করতে হয়। কিন্তু এক হাজী সাহেবকে বলতে শুনেছি, মহিলারা রমল করবে না। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে আছি। মুফতী সাহেবের নিকট আমার বিনীত আবেদন এই যে, দয়া করে মহিলাদের রমল সম্পর্কিত হুকুম কি জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উক্ত হাজী সাহেব ঠিকই বলেছেন। তাওয়াফের মধ্যে রমল করার হুকুম শুধু পুরুষের জন্য, মহিলার জন্য নয়। মহিলারা রমল করবে না। আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত, তিনি বলেছেন, বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করা এবং সাফা-মারওয়া সায়ী করার ক্ষেত্রে মহিলাদের জন্য রমল নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?