প্রশ্নঃ ২৪৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন ভুলে যোহরের ফরয নামাযের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলিয়ে রুকু-সিজদা করে ফেলি। পরের তিন রাকাত সাধারণ নিয়মে আদায় করি। অর্থাৎ দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পড়ি। আর শেষ দু’ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ি এবং তাশাহহুদ ইত্যাদি পড়ে সালাম ফিরাই। জানার বিষয় হল, এভাবে নামায পড়ার কারণে আমার নামায নষ্ট হয়েছে কি? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরযের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা কুরআনের কিছু অংশ পাঠ করা ওয়াজিব। ভুলবশত তা ছুটে গেলে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর একটি সূরা মিলিয়ে নেওয়া মুস্তাহাব। আর তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলানো হোক বা না হোক যথাস্থানে না পড়ার কারণে নামায শেষে সাহু সিজদা করা ওয়াজিব। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় সাহু সিজদা করা আবশ্যক ছিল। কিন্তু যেহেতু সাহু সিজদা করা হয়নি তাই ঐ নামায পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান