ইসলামী ব্যাংকের লভ্যাংশ নির্ধারণ ও গ্রহণের বিধান
প্রশ্নঃ ১৭৪৩৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু কিছু ইসলামি ব্যাংক মূলধনের শতকরা হারে গ্রাহককে লভ্যাংশ প্রদান করে থাকে, যদিও তারা সেটিকে অস্থায়ী (provisional) অর্থাৎ পরিবর্তনশীল বলে দাবি করে থাকে। আমার প্রশ্ন হলো, পরিবর্তনশীল হলেও মূলধনের শতকরা হারে লভ্যাংশ দেওয়া কি জায়েয? এতে কি সুদের সাথে সাদৃশ্য হচ্ছে না? বিস্তারিত উত্তর দিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহু খাইরান।
১৬ নভেম্বর, ২০২৬
Narayanganj
১৯৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মূলধনের ওপর নির্দিষ্ট হারে মুনাফা গ্রহণ করা জায়েয নয়।
প্রশ্নে উল্লেখিত ইসলামী ব্যাংকগুলো মূলধনের শতকরা হারে যে লভ্যাংশ প্রদান করে, তা অস্থায়ী বা পরিবর্তনশীল বলে দাবি করলেই সেটি শরিয়তসম্মত হয়ে যায় না। বরং প্রকৃত অবস্থা হলো, ব্যাংকগুলো পরবর্তীতে প্রদত্ত লভ্যাংশ সমন্বয় করে কি না এবং তাদের বিনিয়োগ কার্যক্রমে শরিয়তের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয় কি না।
আমাদের দেশে বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ কার্যক্রমে শরিয়তের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, এ ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব ব্যাংকের ডিপিএস, এফডিআর বা অন্য কোনো সেভিংস অ্যাকাউন্টে মুনাফার উদ্দেশ্যে টাকা জমা রাখা এবং প্রাপ্ত অতিরিক্ত অর্থ নিজে ভোগ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়।
তবে প্রয়োজনের খাতিরে এসব ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অবকাশ রয়েছে। আর আগে থেকে কোনো অ্যাকাউন্টে টাকা জমা থাকলে কিংবা ব্যাংক থেকে কোনো অতিরিক্ত অর্থ পাওয়া গেলে, তা নিজে ভোগ না করে সওয়াবের নিয়ত ছাড়া সদকা-দান করে দেওয়াই নিরাপদ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
সন্তান হয় না এজন্য স্ত্রীকে তালাক দেওয়া এবং মাসনা করা বিধান
ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম শিক্ষার বিধান
প্রচলিত টুকটাক গুনাহে বৈধ মনে করে জড়িয়ে যাওয়ার কারণে ঈমান হারা হবে?
তালাকের পর সন্তানদের লালনপালনের জন্য স্ত্রী কি স্বামীর বাসায় থাকতে পারবে?
সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত অলংকার ব্যবহার করা কি জায়েয?
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন