জারজ সন্তানের পিতা কে হবে
প্রশ্নঃ ১৭২৩২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো অবিবাহিত মহিলা কোনো পুরুষের ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়ে সন্তান জন্ম দেয় , এবং সেই সন্তানকে অন্য কোন ব্যক্তি নিজের করে নিতে চায় তাহলে সেই ব্যক্তি কি নিজের করে নিতে পারবে ? একটু জানাবেন প্লিজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, কোনো অবিবাহিত নারী যদি ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়ে সন্তান প্রসব করে, তবে সেই সন্তানকে অন্য কোনো তৃতীয় ব্যক্তি নিজের ঔরসজাত সন্তান হিসেবে দাবি বা সাব্যস্ত করে নিজের করে (পিতৃত্বের সূত্রে) নিতে পারবে না। ব্যভিচারের ফলে যে সন্তান জন্মগ্রহণ করে, তার বংশীয় সম্পর্ক (নসব) কেবল তার গর্ভধারিণী মায়ের সাথেই সাব্যস্ত হয়, কোনো পুরুষের সাথে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَر
«সন্তান যার বিছানা (বৈধ স্বামী বা মালিক) তার জন্যই সাব্যস্ত হবে, আর ব্যভিচারীর জন্য কেবল পাথর (হতাশা বা শাস্তি)»। যিনাকারীর সাথে যেহেতু কোনো বিবাহ বন্ধন ছিল না, তাই কোনো পুরুষই তার নসবের অধিকারী হতে পারে না। অন্য কোনো পুরুষ যদি সন্তানের জন্ম সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও দাবি করে যে সন্তানটি তার—অথচ সে সময়ে তাদের মাঝে কোনো বৈধ নিকাহ বা এমন কোনো সম্পর্ক ছিল না যা দ্বারা নসব সাব্যস্ত হয়—তবে শরীয়তের দৃষ্টিতে এই দাবি অগ্রহণযোগ্য ও বাতিল। কারণ শরীয়তে অন্য কারো ঔরসের বা ব্যভিচারের সন্তানকে নিজের ঔরসজাত হিসেবে গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ।
তবে যদি কোনো ব্যক্তি সেই নিষ্পাপ শিশুটির মানবিক কারণে লালন-পালন, ভরণ-পোষণ ও অভিভাবকত্বের দায়িত্ব নিতে চায়, তবে তা অত্যন্ত সওয়াবের কাজ ও জায়েয। কিন্তু হারামজাদা সন্তানকে নিজের ঔরসজাত হিসেবে পরিচয় দেওয়া বা তার নিজের নামে পিতৃত্ব নথিবদ্ধ করা সম্পূর্ণ হারাম।
الأصل للشيباني ط قطر (5/ 163)
وإذا زنى الرجل بجارية فأقر أنه قد زنى بها وأنها قد ولدت منه فإنه لا يثبت نسب الولد منه
الفتاوى الهندية (4/ 128)
رجل أقر أنه زنى بامرأة حرة، وأن هذا الولد ابنه من الزنا وصدقته المرأة فإن النسب لا يثبت من واحد منهما، فإن شهدت القابلة بذلك يثبت نسب الولد من المرأة دون الرجل، كذا في المبسوط
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন