স্ত্রীকে মোটরসাইকেলে বসিয়ে যাতায়াত করা কি জায়েজ
প্রশ্নঃ ১৭২১১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বিয়ের আগে আব্বু বলেছেন যে পরিবারে স্ত্রীকে মোটরসাইকেলে বসিয়ে যাতায়াত করা হয়,এটা কোন দ্বীনদারী পরিবার না।এভাবে যাতায়াত করা যাবেনা।একদিন আমার স্বামী বলেন মোটরসাইকেলে উঠার জন্য,আমি লজ্জায় উঠি নাই।অনেকবার বললেন।এতে কি আমার বেয়াদবি হয়েছে?আর এভাবে যাতায়াত করা জায়েজ কিনা?জানালে উপকৃত হতাম।
২৬ অক্টোবর, ২০২৬
XQV৪+MF৪
১২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শারঈ পর্দা এবং নিরাপত্তা রক্ষা করে স্বামীর সাথে মোটরসাইকেলে যাতায়াত করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে জায়েজ।
তৎকালীন যুগে বাহন ছিল উট বা ঘোড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং তাঁর প্রিয় স্ত্রী হযরত সাফিয়্যা (রা.)-কে একই উটের পিঠে নিজের পেছনে বসিয়ে বহুবার সফর করেছেন।
সহিহ বুখারিতে এসেছে,
كَانَتْ صَفِيَّةُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত সাফিয়্যা (রা.) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উটের পিঠে তাঁর পেছনে আরোহী (বসা) ছিলেন। (সহিহ বুখারি: ২৯৮৮; সহিহ মুসলিম: ১৩৬৫)
আপনার শ্রদ্ধেয় পিতা বিষয়টি হয়তো সামাজিক প্রথা, অতিরিক্ত লজ্জা এবং পারিবারিক রক্ষণশীলতার জায়গা থেকে বলেছিলেন। তবে শরিয়তের দৃষ্টিতে এটি কোনো হারাম কাজ নয়। ইসলামে কোনো হালাল বিষয়কে নিজের পক্ষ থেকে দ্বীনদারী নয় বা অবৈধ বলা সংগত নয়। পর্দা ঠিক থাকলে এটি জায়েজ।
তবে তাই এ ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে,
- পোশাক ঢিলেঢালা ও পর্দাসম্মত হতে হবে।
- ওঠানামার সময় সতর প্রকাশ পাওয়া যাবে না।
- এমনভাবে বসা যাবে না, যাতে শরীরের গঠন অনাবশ্যকভাবে প্রকাশ পায়।
- যাত্রাটি নিরাপদ হতে হবে; দুর্ঘটনার প্রবল আশঙ্কা থাকলে তা এড়িয়ে চলতে হবে।
- নন-মাহরামদের সামনে পর্দার বিধান যথাযথভাবে রক্ষা করতে হবে।
مصنف ابن أبي شيبة: (7/393)
عن أنس، أن النبي صلى الله عليه وسلم كان لا يغير حتى يصبح۔۔۔۔۔۔۔فقسم الغنائم فوقعت صفية في سهم دحية الكلبي، فقيل لرسول الله صلى الله عليه وسلم: إنه قد وقعت جارية جميلة في سهم دحية الكلبي، فاشتراها رسول الله صلى الله عليه وسلم بسبعة أرؤس۔۔۔۔۔فلما فلما أراد الشخوص قال الناس: ما ندري اتخذها سرية أم تزوجها؟ فلما ركب سترها
عن أنس، أن النبي صلى الله عليه وسلم كان لا يغير حتى يصبح۔۔۔۔۔۔۔فقسم الغنائم فوقعت صفية في سهم دحية الكلبي، فقيل لرسول الله صلى الله عليه وسلم: إنه قد وقعت جارية جميلة في سهم دحية الكلبي، فاشتراها رسول الله صلى الله عليه وسلم بسبعة أرؤس۔۔۔۔۔فلما فلما أراد الشخوص قال الناس: ما ندري اتخذها سرية أم تزوجها؟ فلما ركب سترها
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন