টিউশনি জোগাড় করে দেওয়ার বিনিময়ে কমিশন নেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭১১০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম । আমি অনলাইনে টিউশনি খুঁজছিলাম(কুরআন শিক্ষা)পরে একজনে জোগাড় করে দিল কিন্তু তার শর্ত ছিল যে বেতন ধার্য করা হয়েছে পড়ানোর আগে তার থেকে ৩০% তাকে দিতে হবে।তারপরে প্রতি মাসে যে বেতন পাবো সম্পূর্ণ আমার আর কোন অংশ তাকে দেওয়া লাগবে না।এভাবে টিউশনি নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা?
২৯ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জ
১২৮ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত পদ্ধতিটি মূলত সামসারা (سمسرة) বা দালালির অন্তর্ভুক্ত। অর্থাৎ, কোনো ব্যক্তি শিক্ষক ও ছাত্রের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করছেন।
সুতরাং, যদি ওই ব্যক্তি আপনাকে কুরআন শিক্ষার একজন ছাত্র জোগাড় করে দেওয়ার বিনিময়ে আগে থেকেই এ শর্ত করেন যে, নির্ধারিত বেতনের ৩০% তাকে দিতে হবে এবং পরবর্তী মাসগুলোতে কোনো অর্থ দিতে হবে না, তাহলে এ চুক্তি মূলত জায়েজ। কারণ, ছাত্র জোগাড় করে দেওয়ার কাজের বিনিময়ে নির্ধারিত পারিশ্রমিক নেওয়া বৈধ সামসারার অন্তর্ভুক্ত।
তবে শর্ত হলো- ৩০% পারিশ্রমিকের বিষয়টি চুক্তির সময় উভয় পক্ষের কাছে স্পষ্ট থাকতে হবে এবং এতে কোনো ধরনের প্রতারণা বা অস্পষ্টতা থাকা যাবে না।
অতএব, প্রশ্নে বর্ণিত শর্ত অনুযায়ী টিউশনি গ্রহণ করা এবং প্রথম মাসের বেতনের ৩০% তাকে দেওয়া জায়েজ হবে। পরবর্তী মাসগুলোর বেতন সম্পূর্ণ নিজের জন্য রাখা যাবে।
المستندات الشرعية
** صحيح البخاري ، 14- باب: أجر السمسرة.
ولم ير ابن سيرين وعطاء وإبراهيم والحسن بأجر السمسار بأسا.
وقال ابن عباس: لا بأس أن يقول: بع هذا الثوب، فما زاد على كذا وكذا فهو لك.
وقال ابن سيرين: إذا قال: بعه بكذا، فما كان من ربح فهو لك، أو بيني وبينك، فلا بأس به.
وقال النبي صلى الله عليه وسلم: (المسلمون عند شروطهم).
** حاشية ابن عابدين = رد المحتار (6/ 63):
** الفتاوى التاتارخانية : 15/137، رقم 22462
قال في التتارخانية: وفي الدلال والسمسار يجب أجر المثل، وما تواضعوا عليه أن في كل عشرة دنانير كذا فذاك حرام عليهم. وفي الحاوي: سئل محمد بن سلمة عن أجرة السمسار، فقال: أرجو أنه لا بأس به وإن كان في الأصل فاسدا لكثرة التعامل.
** «حاشية ابن عابدين = رد المحتار» (4/ 560):
«وأما الدلال فإن باع العين بنفسه بإذن ربها فأجرته على البائع وإن سعى بينهما وباع المالك بنفسه يعتبر العرف وتمامه في شرح الوهبانية.»
** «فتاوى اللجنة الدائمة - المجموعة الأولى» (13/ 131):
«ج1: يجوز للدلال أخذ أجرة بنسبة معلومة من الثمن الذي تستقر عليه السلعة، مقابل دلالته عليها، ويستحصلها الدلال من البائع أو المشتري حسب الاتفاق من غير إجحاف ولا ضرر.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন