একাধিকবার ফরজ কিংবা নফল নামাজের ইমামতি করা
প্রশ্নঃ ১৭০২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত ফরজ ছাড়া শুধু তারাবির ইমামতি দ্বিতীয় বার করা যাবে কিনা?
অর্থাৎ একবার ফরজ তারাবি বিতর শেষ করে শুধু তারাবির নামাজের ইমামতি দ্বিতীয় বার করা যাবে কিনা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না। এক নামাজে একই ব্যক্তি দুইবার ইমামতি করতে পারবে না। প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনি দ্বিতীয়বার ইমামতি করেন তাহলে দ্বিতীয়বার যারা আপনার পিছনে নামাজ আদায় করবে তাদের নামাজ সাধারণ নফল হিসেবে গণ্য হবে । তারাবি হবে না। কেননা, যেহেতু আপনার ওই নামাজও নফন হিসেবে গণ্য হচ্ছে! কিন্তু ফরজ নামাজে যদি কেই দুইবার ইমামতি করে তাহলে দ্বিতীয়বার যারা তার পিছনে নামাজ পড়ছে তাদের নামাজ শুদ্ধ হবে না।
فتاوی شامی :
"ولا مفترض بمتنفل وبمفترض فرضًا آخر؛ لأن اتحاد الصلاتین شرط عندنا". (رد المحتار علی الدر المختار،ج:1،ص:542،ط:ایچ ایم سعید)
فتاوی شامی :
"ولا التطوع بجماعةخارج رمضان أي: یکره لو علی سبیل التداعي بأن یقتدی أربعة بواحد". (رد المحتار علی الدر المختار،ج:1،ص:663،ط:ایچ ایم سعید) فقط
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন