বাসা-বাড়িতে মহিলাদের নিয়ে জামাত করার বিধান
প্রশ্নঃ ১৪২৯৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাহরাম ছাড়া পুরুষ ইমাম মহিলাদের কে নিয়ে জামাত করে নামাজ পড়াতে পারবে কি???
৪ মার্চ, ২০২৬
চর ফ্যাশন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাসা-বাড়িতে মহিলাদের নিয়ে জামাতে নামাজ ক্ষেত্রে শরীয়তের নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো,
১. সর্বোত্তম পদ্ধতি: মহিলারা নামাযও নিজ ঘরে একাকী আদায় করা উত্তম।
২. মাহরামদের নিয়ে জামাত:
যদি কোনো ব্যক্তি তার স্ত্রী, কন্যা, মা, বোন বা অন্যান্য মাহরাম মহিলাদের নিয়ে ঘরোয়া পরিবেশে জামাতে নামায পড়তে চান, তবে তা জায়েজ।
৩. গায়রে মাহরাম মহিলাদের অংশগ্রহণ:
একই বাসায় বসবাসরত গায়রে মাহরাম মহিলারা চাইলে পর্দার আড়াল থেকে এই জামাতে শরিক হতে পারবেন।
তবে বাসার বাইরের কোনো ভিন্ন (বেগানা) মহিলাকে জামাতে অংশগ্রহণের জন্য আসতে দেওয়া ঠিক হবে না।
৪. বেগানা পুরুষ ইমামের পেছনে জামাত:
যদি কোনো বেগানা (পরপুরুষ) ইমামের পেছনে শুধুমাত্র বেগানা নারীরা জামাত করে, তবে তা মাকরূহ তাহরীমী। এটি কখনোই করা উচিত নয়।
আর যদি ইমামের সাথে অন্য কোনো পুরুষ মুক্তাদী থাকে অথবা নারী মুক্তাদীদের মাঝে ইমামের স্ত্রী বা কোনো মাহরাম আত্মীয় উপস্থিত থাকে, তবে সেই জামাতে বেগানা নারীদের অংশগ্রহণ করা মাকরূহ তাহরীমী হবে না।
তথ্যসূত্র:
আদ্দুররুল মুখতার: ১/৫৬৬-৫৬৭
ফাতাওয়া হিন্দিয়া: ১/৮৯
আহসানুল ফাতাওয়া: ৩/২৯৯
আপকে মাসায়েল আওর উনকা হল: ২/২২৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১