ব্যাকে সেবামূলক কাজে চাকরি করার বিধান
প্রশ্নঃ ১৬৮৭০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বড় ভাই ব্র্যাকে চাকরি করেন,ব্র্যাক ব্যাংক না,মানব সম্পদ উন্নয়নমূলক( মানুষকে গরু, ছাগল, বিভিন্ন কিছু কিনে দেয়), দারিদ্র্য,শিক্ষা,চিকিৎসা নিয়ে কাজ করে। এগুলোর বিনিময় নেয় না । ঐখানে চাকরি করা সমস্যা হবে? যেকোনো এনজিওতে চাকরির ব্যাপারে কি মতামত?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে যেকোনো ধরনের সুদি প্রতিষ্ঠানে চাকরি করা বা সুদি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। কারণ, এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের মতো মারাত্মক গুনাহের কাজে সহযোগিতা করা হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তাই সাধারণত এ ধরনের চাকরি থেকে দূরে থাকাই আবশ্যক।
তবে যদি চাকরির পদটি এমন হয় যেখানে সরাসরি সুদের কেনাবেচা, হিসাব-নিকাশ বা সুদি কাজে কোনোপ্রকার সহযোগিতা করতে হয় না; বরং তা পুরোপুরি সামাজিক, উন্নয়নমূলক বা সেবামূলক কোনো কার্যক্রমের অন্তর্ভুক্ত—তবে সেখানে চাকরি করা জায়েজ রয়েছে। চাকরিটি যদি এমন হয় যেখানে কোনো না কোনোভাবে সুদের লেনদেন, সুদি দলিলের সাক্ষী থাকা, হিসাব রাখা বা সুদি কারবারে প্রত্যক্ষ সহযোগিতা করতে হয়, তবে সেই পদে চাকরি করা একেবারেই নাজায়েজ হবে। ব্র্যাকে আপনার বড় ভাইয়ের বর্তমান পদটি যদি নিশ্চিতভাবে উন্নয়ন ও সেবামূলক হয় এবং এতে সুদের কোনো সম্পৃক্ততা না থাকে, তবে তিনি তা চালিয়ে যেতে পারেন। কিন্তু যদি কোনো পর্যায়ে সুদি প্রক্রিয়ার সাথে জড়িত হতে হয়, তবে তা বর্জন করা এবং সেখান থেকে সরে আসা জরুরি।
جواب نمبر: 43005
بسم الله الرحمن الرحيم
فتوی: 120-110/B=2/1434 بینک میں ایسی نوکری جس میں سودی حسابات لکھنا پڑے یا انھیں چیک کرنا پڑے تو یہ نوکری ناجائز وحرام ہے اور موجب لعنت ہے۔اور ایسی نوکری جس میں سودی حساب وکتاب کے لکھنے کا تعلق نہ ہو، مثلاً چپراسی، دربان، جھاڑو لگانے والا، پینٹ کرنے والا وغیرہ تو اس طرح کی نوکری میں گنجائش ہے، مگر چونکہ بینک میں سودی کاروبار ہوتا ہے اور وہاں ملازمت کرنا ایک طرح کا اس کاروبار میں تعاون ہوتا ہے اس لیے اس سے بچنا بہتر ہے۔
واللہ تعالیٰ اعلم
دارالافتاء،
دارالعلوم دیوبند
https://darulifta-deoband.com/home/ur/halal-haram/43005
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন