সুদের টাকা ব্যবহার করে ফেললে করণীয়
প্রশ্নঃ ১৫৫৪০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ব্যাংকে কয়েকটি DPS ছিল।মেয়াদ শেষে মূল টাকার সাথে সুদও পাই।পরে সেই টাকা ও জমি বিক্রির টাকা মিলিয়ে বাড়ি নির্মাণ করি।এখন জানতে চাই,এ বাড়ি কি জায়েজ হবে? আমি কোনো ব্যাংক লোন নেইনি,তবে ঔ সুদের টাকা ব্যবহার হয়েছে।যদি শরীয়ত অনুযায়ী এটি সঠিক না হয়,তাহলে আমার কী করণীয়?আমি সঠিক ইসলামী সমাধান জানতে চাই।
২ জুন, ২০২৬
বাগেরহাট
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদের টাকা হারাম টাকা। তা ব্যবহার করা কোনভাবেই জায়েয নয়। বরং হয়তো এ টাকা মূল মালিককে ফেরত দিতে হবে। অন্যথায় ফেরত দেওয়া সম্ভব না হলে ছাওয়াবের নিয়ত ছাড়া অসহায় গরিব-মিসকীনদের মাঝে সদকা করা ওয়াজিব।
সুতরাং আপনার জন্য সুদের টাকা ব্যবহার করা জায়েয হয়নি। এখন আপনার করণীয় হলো, যে পরিমাণ সুদের টাকা আপনি বাড়ি নির্মাণে বা অন্য যে কোন কাজে ব্যবহার বা ব্যয় করেছেন, সে পরিমাণ টাকা যাকাতের হকদার অসহায় গরিবদের মাঝে অবশ্যই দান করে দিবেন। কেননা সুদের টাকা মূল মালিককে ফেরত দেওয়া সম্ভব না হলে তা সদকা করা ওয়াজিব। এভাবে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। সেইসাথে সুদের ভিত্তিতে ডিপিএস করা এবং সুদের টাকা ব্যবহার করার জন্য তাওবা-ইস্তেগফার করে নিবেন।
রদ্দুল মুহতার : ৬/৩৮৫; মাজাল্লা, মাদ্দাহ ৯৭; শরহুল মাজাল্লাহ : ১/৯৭; এ’লাউস-সুনান : ১/৩৫৯
من المستندات الشرعية
** رد المحتار (6/ 385):
«وعلى هذا قالوا لو مات الرجل وكسبه من بيع الباذق أو الظلم أو أخذ الرشوة يتورع الورثة، ولا يأخذون منه شيئا وهو أولى بهم ويردونها على أربابها إن عرفوهم، وإلا تصدقوا بها لأن سبيل الكسب الخبيث التصدق إذا تعذر الرد على صاحبه اهـ»
** «مجلة الأحكام العدلية» (ص27):
«(الْمَادَّةُ 97) : لَا يَجُوزُ لِأَحَدٍ أَنْ يَأْخُذَ مَالَ أَحَدٍ بِلَا سَبَبٍ شَرْعِيٍّ»
** «درر الحكام في شرح مجلة الأحكام» (1/ 98):
لَا يَجُوزُ لِأَحَدٍ أَنْ يَأْخُذَ مَالَ أَحَدٍ بِلَا سَبَبٍ شَرْعِيٍّ هَذِهِ الْقَاعِدَةُ مَأْخُوذَةٌ مِنْ الْمَجَامِعِ وَقَدْ وَرَدَ فِي الْحَدِيثِ الشَّرِيفِ «لَا يَحِلُّ لِأَحَدٍ أَنْ يَأْخُذَ مَتَاعَ أَخِيهِ لَاعِبًا وَلَا جَادًّا فَإِنْ أَخَذَهُ فَلْيَرُدَّهُ» فَإِذَا أَخَذَ أَحَدٌ مَالَ الْآخَرِ بِدُونِ قَصْدِ السَّرِقَةِ هَازِلًا مَعَهُ أَوْ مُخْتَبِرًا مَبْلَغَ غَضَبِهِ فَيَكُونُ قَدْ ارْتَكَبَ الْفِعْلَ الْمُحَرَّمَ شَرْعًا؛ لِأَنَّ اللَّعِبَ فِي السَّرِقَةِ جَدٌّ فَعَلَى ذَلِكَ يَجِبُ أَنْ تُرَدَّ اللُّقَطَةُ الَّتِي تُؤْخَذُ بِقَصْدِ امْتِلَاكِهَا أَوْ الْمَالِ الَّذِي يُؤْخَذُ رِشْوَةً أَوْ سَرِقَةً أَوْ غَصْبًا لِصَاحِبِهَا عَيْنًا إذَا كَانَتْ مَوْجُودَةً وَبَدَلًا فِيمَا إذَا اُسْتُهْلِكَتْ (رَاجِعْ الْمَادَّتَيْنِ 899 و 891) .
** (اعلاء السنن، كتاب البيوع، باب الربا، كرتاشى-1/359، دار الكتب العلمية بيروت-14/413-414)
أفتى به بعض أكابرنا أن للمسلم أن يأخذ من أصحاب البينك أهل الحرب فى دارهم، ثم يتصدق به على الفقراء، ولا يصرف إلى حوائج نفسه.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১