শিক্ষকের সমালোচনা করা কি গীবত হিসেবে গণ্য হবে?
প্রশ্নঃ ১৬৪৫৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি আমাকে বলে "আজ তার স্কুলে শিক্ষক তার সাথে এটা করেছে, ওটা করেছে, মেরেছে, বাইরে দাঁড় করিয়ে রেখেছে। যার ফলে তার শিক্ষকের উপর রাগ হয়েছে, সে শিক্ষককে এইটা করতে চাই, ওটা করতে চায়," তাহলে এটা কি কি গীবত হবে?
১৩ আগস্ট, ২০২৬
শ্রীপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গীবতের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ (সা.)-কে জনৈক সাহাবি জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন:
«ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ، قِيلَ: أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ؟ قَالَ: إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ» رواه مسلم.
অর্থাৎ, "তোমার ভাইয়ের অগোচরে তার এমন কোনো দোষের কথা আলোচনা করা, যা শুনতে সে অপছন্দ করে।" ওই সাহাবি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি তার মাঝে থাকা কোনো দোষের কথাই বলি, তাহলে কী হবে? উত্তরে তিনি বললেন, "তোমার বলা দোষটি তার মাঝে থাকলেই তো সেটা গীবত! আর তার মাঝে নেই এমন দোষের কথা যদি তুমি বলো, তাহলে তো তুমি তাকে অপবাদ দিলে।"
দ্বিতীয়ত, প্রয়োজন সাপেক্ষে এবং নির্দিষ্ট সীমারেখা বজায় রেখে ইসলামি শরিয়তে মূলত ৬টি কারণে গীবত করা বা অন্যের দোষ বর্ণনা করা জায়েজ:
১. জুলুম থেকে বাঁচতে: নিজের বা অন্যের ওপর হওয়া জুলুম থেকে রক্ষা পেতে এমন ব্যক্তির কাছে অভিযোগ করা, যিনি তা প্রতিহত করার ক্ষমতা রাখেন।
২. খারাপ কাজ বন্ধ করতে: কোনো অন্যায় বা খারাপ কাজ বন্ধ করার উদ্দেশ্যে এমন ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, যার তা বন্ধ করার ক্ষমতা আছে।
৩. শরিয়তের সমাধান জানতে: কারো অন্যায়ের বিষয়ে ফতোয়া বা ইসলামি বিধান জানার জন্য ঘটনার মূল বিষয় তুলে ধরা।
৪. ধোঁকা ও ভ্রান্তি থেকে বাঁচাতে: সাধারণ মুসলমানদের ঈমান, আমল ও দুনিয়াবি ক্ষতি থেকে রক্ষা করতে কোনো ভ্রান্ত মতাদর্শী, প্রতারক বা মিথ্যাবাদীর আসল রূপ প্রকাশ করা।
৫. প্রকাশ্যে পাপকারীর ক্ষেত্রে: প্রকাশ্যে যারা শরিয়তবিরোধী কাজ করে, সাধারণ মানুষকে সতর্ক করার জন্য তাদের খারাপ দিকগুলো বর্ণনা করা।
৬. পরিচয় প্রদানের উদ্দেশ্যে: কাউকে চেনানোর জন্য তার শারীরিক ত্রুটি (যেমন: কানা বা খোঁড়া) উল্লেখ করা, যদি অন্য কোনোভাবে তাকে চেনানো সম্ভব না হয়।
গুরুত্বপূর্ণ শর্ত: এসব ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে যেন সীমা লঙ্ঘন না হয়। অর্থাৎ, যতটুকু বললে মানুষ ক্ষতি থেকে নিরাপদ থাকতে পারবে বা সমস্যার সমাধান হবে, কেবল ততটুকুই বলা যাবে; এর বেশি বলা জায়েজ নয়। (সূত্র: তাফসিরে রুহুল মাআনী)
এবার আসি আপনার প্রশ্নে বর্ণিত অবস্থায়:
যদি কোনো ছাত্র বাস্তবিক অর্থেই শিক্ষকের দ্বারা অন্যায় আচরণ বা জুলুমের শিকার হয়, তবে সে তার অভিভাবক বা এমন কোনো কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতে পারবে, যিনি ওই শিক্ষককে সতর্ক করতে বা জুলুম থেকে বিরত রাখতে সক্ষম। এটি নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না; বরং এটি অধিকার আদায়ের জন্য ‘মাজলুমের অভিযোগ’ হিসেবে গণ্য হবে।
অপরদিকে শিক্ষক যদি ছাত্রের পড়াশোনা, নীতি-নৈতিকতা শেখানো এবং সংশোধনের প্রয়োজনে স্বাভাবিক ও পরিমিত শাসন করে থাকেন, তবে একে কেন্দ্র করে অন্যের কাছে শিক্ষকের বদনাম করা বা ক্ষোভ প্রকাশ করা ছাত্রের জন্য উচিত হবে না।
অভিভাবকের কাছে এমন অভিযোগ এলে শুধু ছাত্রের কথার ওপর ভিত্তি করে তাৎক্ষণিক বা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া; বরং প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা। এক্ষেত্রে পূর্ণ শ্রদ্ধা ও আদবের সাথে ওই শিক্ষক অথবা প্রতিষ্ঠানের দায়িত্বশীলের সাথে কথা বলে ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট জানার চেষ্টা করা। উভয় পক্ষের কথা শুনে বাস্তব অবস্থা অনুধাবন করার পর প্রজ্ঞার সাথে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১