মৃত ব্যক্তির দাফন বিলম্বিত করে ফ্রিজিং করে রাখা
প্রশ্নঃ ১৬৩৭৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বোনের শ্বশুর মারা যাওয়ার আগে বলেছিলেন, মৃত্যুর পর যেন তাকে সাথে সাথে কবর দেওয়া হয়। কিন্তু তার নাতি বিদেশে থাকায় দেশে আসা পর্যন্ত ১ দিন তাকে ফ্রিজিং গাড়িতে রাখা হয়। এভাবে ফ্রিজিং গাড়িতে রাখা কি জায়েজ? আর যদি গুনাহ হয়, তাহলে মৃত ব্যক্তির হবে নাকি আত্মীয়দের?
৭ আগস্ট, ২০২৬
ছাগলনাইয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামি শরিয়তে মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করার ব্যাপারে অত্যন্ত তাকিদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমরা জানাজা দ্রুত সম্পন্ন করো। যদি মৃত ব্যক্তি নেককার হয়, তবে তাকে কল্যাণের দিকে দ্রুত পৌঁছে দিলে। আর যদি সে অন্যরূপ (গুনাহগার) হয়, তবে তোমরা তোমাদের ঘাড় থেকে একটি আপদ দ্রুত নামিয়ে দিলে। (সহীহ বুখারী: ১৩১৫)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/1236
উত্তরাধিকারী বা প্রিয়জনদের আসার অপেক্ষায় দাফন বিলম্ব করা সুন্নাহর পরিপন্থী। ওলামায়ে কেরামের মতে, যদি কোনো নিকটাত্মীয় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে ততটুকু সময় অপেক্ষা করা জায়েজ।
কিন্তু বিদেশের আত্মীয়ের জন্য একদিন বা তার বেশি সময় দাফন আটকে রাখা এবং লাশ ফ্রিজে রাখা গুনাহর কাজ।
মৃত ব্যক্তির প্রতি সবচেয়ে বড় সম্মান হলো তাকে দ্রুত কবরস্থ করা। তার নাতি বা অন্য কাউকে দেখানো দাফন বিলম্বিত করার কোনো শরয়ী ওজর হতে পারে না।
আপনার বোনের শ্বশুর ওসিয়ত করেছিলেন যেন তাকে দ্রুত কবর দেওয়া হয়। তাঁর এই ওসিয়তটি ছিল সুন্নাহ অনুযায়ী। তাই পরিবারের ওপর তাঁর এই ওসিয়ত মানা আবশ্যক ছিল। বিনা প্রয়োজনে তাঁর মরদেহে কৃত্রিমভাবে ঠান্ডা দেওয়া (ফ্রিজিং করা) এবং দাফন দেরি করা মৃত ব্যক্তির প্রতি এক ধরণের অসম্মান।
البحر الرائق شرح كنز الدقائق(2/ 206):
(قوله: ويعجل به بلا خبب) وهو بمعجمة مفتوحة وموحدتين ضرب من العدو، وقيل: هو كالرمل وحد التعجيل المسنون أن يسرع به بحيث لا يضطرب الميت على الجنازة؛ للحديث: «أسرعوا بالجنازة، فإن كانت صالحةً قربتموه إلى الخير، وإن كانت غير ذلك فشر تضعونه عن رقابكم». والأفضل أن يعجل بتجهيزه كله من حين يموت، ولو مشوا به بالخبب كره؛ لأنه ازدراء بالميت وإضرار بالمتبعين، وفي القنية، ولو جهز الميت صبيحة يوم الجمعة يكره تأخير الصلاة ودفنه ليصلي عليه الجمع العظيم بعد صلاة الجمعة
حاشية الطحطاوي على مراقي الفلاح (ص: 604):
وكذا يستحب الإسراع بتجهيزه كله" أي من حين موته فلو جهز الميت صبيحة يوم الجمعة يكره تأخير الصلاة عليه ليصلي عليه الجمع العظيم بعد صلاة الجمعة، ولو خافوا فوت الجمعة بسبب دفنه يؤخر الدفن اهـ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১