নফল নামাজের সেজদায় দরুদ পড়া যাবে কিনা?
প্রশ্নঃ ১৫৯৯৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নফল নামাজের সেজদায় দরুদ পড়া যাবে কিনা?
৪ জুলাই, ২০২৬
Chittagong, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সেজদায় নির্দিষ্ট তাসবিহ পাঠ করার কথা হাদীসে শরীফে এসেছে। দরুদ পাঠের বিষয় হাদীস শরীফে নেই।
তাই সেজদায় سبحان ربي الأعلي পড়াই সুন্নাত। এছাড়া হাদীসে বর্ণিত যেকোন মাসনূন দোয়া পড়া যাবে। তবে কেহ দরুদ শরীফ পাঠ করে ফেললে এতে সেজদায়ে সাহু ওয়াজিব হবেনা।
তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরূদ পাঠ মূলত তাঁর জন্য রহমতের দোয়া। সিজদা যেহেতু দোয়ার স্থান, তাই সিজদায় নবীজীর জন্য দোয়া করতে কোনো সমস্যা নেই। -ফাতহুল কাদীর: ১/৪৩৮
ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদীসে এসেছে,
وأما السجود فاجتهدوا في الدعاء، فقمن أن يستجاب لكم. -صحيح مسلم (1/ 348 رقم: 479 ط. دار إحياء التراث)
“তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। কেননা (সিজদারত অবস্থায়) তোমাদের দোয়া কবুল হওয়ার অধিক উপযুক্ত। -সহীহ মুসলিম: ১/৩৪৮ হাদীস: ৪৭৯ (দারু ইহয়ায়িত তুরাস)
আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে,
أقرب ما يكون العبد من ربه، وهو ساج، فأكثروا الدعاء. -صحيح مسلم (1/ 350 رقم: (482
“সিজদা অবস্থায় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। তাই তোমরা (সিজদায়) বেশি বেশি দোয়া করো।” -সহীহ মুসলিম: ১/৩৫০ হাদীস: ৪৮২
ফাযালাহ বিন উবাইদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে,
سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته فلم يصل على النبي صلى الله عليه وسلم، فقال النبي صلى الله عليه وسلم: عجل هذا، ثم دعاه فقال له أو لغيره: إذا صلى أحدكم فليبدأ بتحميد الله والثناء عليه، ثم ليصل على النبي صلى الله عليه وسلم، ثم ليدع بعد بما شاء. -رواه الترمذي (5/ 394 رقم: 3498 ط. دار الغرب الإسلامي) وقال الترمذي: هذا حديث حسن صحيح.
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাতে দোয়া করতে শুনতে পেলেন। সে (দোয়ায়) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পড়ল না। তখন নবীজী বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করল। এরপর তিনি তাকে ডাকলেন। তিনি ঐ ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে, সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পড়ে, এরপর (বৈধ) যে কোনো বিষয়ে ইচ্ছে (আল্লাহর কাছে) দোয়া করে।” -সুনানে তিরমিযী: ৫/৩৯৪ হাদীস: ৩৪৯৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১