কাস্টমারের অনুরোধে ভুয়া ক্যাশ মেমো তৈরি করার শরয়ী হুকুম
প্রশ্নঃ ১৬০০৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাস্টমার মেমোতে অতিরিক্ত টাকা লিখে দিতে বলে, লিখে দিলে কি আমি যা বিক্রি করছি তা কি হারাম উপার্জন হবে?
৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাস্টমার বা ক্রেতা যদি পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে মেমো বা ক্যাশ মেমোতে অতিরিক্ত টাকা লিখে দিতে বলে (যেমন অনেক সময় বিভিন্ন অফিস, কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত অর্থ উত্তোলনের উদ্দেশ্যে এমনটি করে থাকে), তাহলে তাদের কথায় মেমোতে ভুয়া বা অতিরিক্ত মূল্য লিখে দেওয়া ইসলামি শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়; বরং এটি গুনাহের কাজে সহযোগিতা এবং প্রতারণার অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ: তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা কর; কিন্তু গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। [সূরা আল-মায়িদা, আয়াত নং ২]
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي
অর্থ: যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।
(সহীহ মুসলিম, হাদিস: ১০২)
পূর্ণ হাদিসটি এই লিংক থেকে দেখতে পারেন : https://muslimbangla.com/hadith/7239
আপনার উপার্জানের হুকুম
আপনি যদি হালাল পণ্য তার প্রকৃত মূল্যে বিক্রি করেন, তাহলে সেই বিক্রয়লব্ধ অর্থ আপনার জন্য হালাল। তবে ভুয়া বা অতিরিক্ত বিল তৈরি করে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আন্তরিক তাওবা করা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকা আবশ্যক।
আর যদি ভুয়া বা অতিরিক্ত মেমো লিখে দেওয়ার কাস্টমার খুশি হয়ে আপনাকে অতিরিক্ত কোনো টাকা বা বকশিশ (ঘুষ) দেয়, তবে সেই অতিরিক্ত টাকাটি আপনার জন্য সম্পূর্ণ হারাম হবে। কারণ এটি একটি অবৈধ কাজের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক, যা শরিয়তসম্মত নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১