বাচ্চার সম্পদ থেকে তার আকীকা করা যাবে কিনা?
প্রশ্নঃ ১৫৯৬৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাচ্চাদের মালিকানা টাকা দিয়ে তাদের আকিকা করা জায়েয?
২ জুলাই, ২০২৬
Bodorpur
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
"বাচ্চাদের মালিকানা টাকা" বলে যদি বোঝানো হয়, নবজাতক বাচ্চাদেরকে দেখতে এসে আত্মীয়-স্বজন কিছু উপহার উপঢৌকন দিয়ে থাকেন। নগদ টাকাও দিয়ে থাকেন। এই টাকাগুলো খরচ করে বাচ্চার আকীকা করা যাবে কিনা?
এর উত্তর হল, এই টাকা দিয়ে বাচ্চার আকীকা করা যাবে। কেননা এই টাকাগুলো বাচ্চার হাতে দেয়া হলেও বাচ্চার অভিভাবক বাবা-মা এই টাকার প্রকৃত মালিক। তারা এই টাকা ব্যয় করে বাচ্চার পক্ষে আকীকা করতে পারবেন।
"বাচ্চাদের মালিকানা টাকা" বলে যদি বোঝানো হয়ে থাকে "উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ", তবে এর উত্তর হল, এই সম্পদ থেকে বাচ্চার আকীকা করা যাবে। শিশু বাচ্চার প্রকৃত অভিভাবক যিনি থাকবেন, তিনি বাচ্চার উত্তরাধিকার সম্পদ থেকে তার আকীকা করতে পারবেন। কেননা বাচ্চার আকীকা শরীয়তের নির্ধারিত খরচের একটি। শরীয়তের নির্দেশ অনুযায়ী বাচ্চার মালিকানা সম্পর্কে থেকে এই খরচ করা যাবে।
وَاٰتُوا الۡیَتٰمٰۤی اَمۡوَالَہُمۡ وَلَا تَتَبَدَّلُوا الۡخَبِیۡثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَہُمۡ اِلٰۤی اَمۡوَالِکُمۡ ؕ اِنَّہٗ کَانَ حُوۡبًا کَبِیۡرًا
ইয়াতীমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, আর ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করো না। আর তাদের (ইয়াতীমদের) সম্পদকে নিজেদের সম্পদের সাথে মিশিয়ে খেয়ো না। নিশ্চয়ই এটা মহাপাপ।
—আন নিসা - ২
وَلَا تُؤۡتُوا السُّفَہَآءَ اَمۡوَالَکُمُ الَّتِیۡ جَعَلَ اللّٰہُ لَکُمۡ قِیٰمًا وَّارۡزُقُوۡہُمۡ فِیۡہَا وَاکۡسُوۡہُمۡ وَقُوۡلُوۡا لَہُمۡ قَوۡلًا مَّعۡرُوۡفًا
তোমরা অবুঝ (ইয়াতীম)দের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না, যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন। তবে তাদেরকে তা হতে খাওয়াও ও পরাও, আর তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে কথা বল।
—আন নিসা - ৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১