অমুসলিমকে জাজাকাল্লাহু খাইরান বলা
প্রশ্নঃ ১৫৯৬৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অমুসলিমের ভালো কাজের বিনিময়ে কি তাকে জাজাকাল্লাহু খাইরান বলা যাবে?
১ জুলাই, ২০২৬
ঢাকা ১২১৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জাজাকাল্লাহু খাইরান' শব্দের অর্থ হলো, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।" অমুসলিমের ক্ষেত্রে এই দোয়ার দুটি দিক হতে পারে,
এক. দুনিয়া ও হিদায়াতের দোয়া। কোনো অমুসলিম ভালো কাজ করলে তাকে এই দোয়া দেওয়া জায়েজ। এখানে 'উত্তম প্রতিদান' (খাইরান) বলতে তাকে দুনিয়াতে কল্যাণ দান করা এবং সবচেয়ে বড় কল্যাণ অর্থাৎ— 'হিদায়াত' দান করার নিয়ত করা যায়। কারণ একজন অমুসলিমের জন্য হিদায়াতের চেয়ে উত্তম প্রতিদান আর কিছুই হতে পারে না।
দুই. আখেরাতের সাধারণ দোয়া। অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য মাগফিরাত বা জান্নাতের দোয়া করা নিষেধ (সূরা তাওবা: ১১৩)
তবে জীবিত থাকা অবস্থায় তাদের হিদায়াত ও দুনিয়াবি মঙ্গলের জন্য দোয়া করা শুধু জায়েজই নয়, বরং এটি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ। ইয়াহুদিরা রাসূল (সা.)-এর কাছে এসে হাঁচি দিয়ে 'আলহামদুলিল্লাহ' বলত এই আশায় যে তিনি তাদের 'ইয়ারহামুকুল্লাহ' (আল্লাহ আপনার ওপর রহমত করুন) বলবেন। কিন্তু রাসূল (সা.) তাদের বলতেন, "ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম" অর্থাৎ "আল্লাহ তোমাদের হিদায়াত দিন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন।
জামে' তিরমিযী
হাদীস নংঃ ২৭৩৯
আন্তর্জাতিক নং: ২৭৩৯
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/32384
তাই অমুসলিমকে সরাসরি 'জাজাকাল্লাহু খাইরান' বললে, মনের ভেতর এই নিয়ত রাখা যে, আল্লাহ তাকে ইসলামের প্রতি হিদায়াত দিন।
حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَاصِمُ بْنُ حَكِيمٍ، أَنَّهُ سَمِعَ يَحْيَى بْنَ أَبِي عَمْرٍو السَّيْبَانِيَّ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّهُ مَرَّ بِرَجُلٍ هَيْئَتُهُ هَيْئَةُ مُسْلِمٍ، فَسَلَّمَ، فَرَدَّ عَلَيْهِ: وَعَلَيْكَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، فَقَالَ لَهُ الْغُلاَمُ: إِنَّهُ نَصْرَانِيٌّ، فَقَامَ عُقْبَةُ فَتَبِعَهُ حَتَّى أَدْرَكَهُ فَقَالَ: إِنَّ رَحْمَةَ اللهِ وَبَرَكَاتَهُ عَلَى الْمُؤْمِنِينَ، لَكِنْ أَطَالَ اللَّهُ حَيَاتَكَ، وَأَكْثَرَ مَالَكَ وَوَلَدَكَ.
১ইয়াহ্ইয়া ইব্ন আমর শায়বানী তাঁহার পিতার প্রমুখাৎ বর্ননা করেন যে, উক্বা ইব্ন আমির জুহানী এমন এক ব্যক্তির নিকট দিয়া যাইতেছিলেন, যাহাকে বেশভূষায় মুসলমান বলিয়া মনে হইতেছিল। সে তাহাকে সালাম দিলে তিনি ' ওয়া আলাইকা ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু' বলিয়া তাহার উত্তর দিলেন। তাঁহার গোলাম বলিয়া উঠিলঃ হুজুর,লোকটি কিন্তু খৃষ্টান। তখন উক্বা তাহার পিছনে পিছনে ছুটিলেন, এমন কি তাহাকে ধরিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, 'ইন্না রাহমাতাল্লাহি ও বারাকাতুহু আ'লাল মু'মিনীন'- নিঃসন্দেহে আল্লাহ্র রহ্মত ও আশিষসমূহ কেবল মুমিনদের প্রতিই' তবে আল্লাহ্ তোমাকে দীর্ঘায়ু করুন এবং তোমার ধন সম্পদ ও সন্তান সন্তুতি বৃদ্ধি করুন!
আল-আদাবুল মুফরাদ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নংঃ ১১২০
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/34731
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১