মনে মনে তালাক বা তালাকের শর্ত দিলে কি তা কার্যকর হয়?
প্রশ্নঃ ১৫৭৮৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত কেউ যদি মনে মনে শর্ত দেয় এটা করলে আমার বউ তালাক তবে কি তালাক হয়ে যাবে মনে মনে বললে
১৮ জুন, ২০২৬
ত্রিশাল
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তালাক বা শর্তযুক্ত তালাক লিখিত বা মৌখিক যে কোনো পদ্ধতি হতে হবে। এর পরিবর্তে শুধুমাত্র মনে মনে নিয়তের দ্বারা তালাক পতিত হয় না।
সুতরাং কেউ যদি লিখে বা মুখে উচ্চারণ না করে শুধুমাত্র মনে মনে তালাকের শর্ত দেয়, তাহলে এমন শর্তের কোনো গ্রহণযোগ্যতা নেই। ফলে তাতে তালাক হওয়ারও কোনো সম্ভাবনা নেই। মোটকথা, মনে মনে তালাক বা শর্তযুক্ত তালাক যা-ই দেওয়া হোক না কেন, এতে কোনো তালাক পতিত হবে না।
উল্লেখ্য, তালাক শরিয়তের দৃষ্টিতে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। তাই এ ব্যাপারে স্বামী-স্ত্রী উভয়কেই সচেতন থাকতে হবে। বিনা কারণে বা সাধারণ কোনো কারণে যেন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
অন্যথায় নিজেদের ও সন্তানদের ওপর জুলুম হওয়ার অবস্থা তৈরি হতে পারে।
** حاشية ابن عابدين = رد المحتار (1/ 437):
[فروع] النية عندنا شرط مطلقا ولو عقبها بمشيئة، فلو مما يتعلق بأقوال كطلاق وعتاق بطل وإلا لا. ليس لنا من ينوي خلاف ما يؤدي إلا على قول محمد في الجمعة وهو ضعيف.»
لأن الطلاق أو العتق لا يتعلق بالنية بل بالقول، حتى لو نوى طلاقها أو عتقه لا يصح بدون لفظ.»
** الدر المختار مع رد المحتار : (3/ 230):
«وركنه لفظ مخصوص»
[ركن الطلاق]
(قوله وركنه لفظ مخصوص) هو ما جعل دلالة على معنى الطلاق من صريح أو كناية فخرج الفسوخ على ما مر، وأراد اللفظ ولو حكما ليدخل الكتابة المستبينة وإشارة الأخرس والإشارة إلى العدد بالأصابع في قوله أنت طالق هكذا كما سيأتي.
وبه ظهر أن من تشاجر مع زوجته فأعطاها ثلاثة أحجار ينوي الطلاق ولم يذكر لفظا لا صريحا ولا كناية لا يقع عليه كما أفتى به الخير الرملي وغيره»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১