স্বামী স্ত্রীকে ‘তালাক বউ’ বললে তালাকের হুকুম
প্রশ্নঃ ১৫৪২৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যাক্তি যাদি স্ত্রীকে বলে তুমি আজকে থেকে আমার তালাক বউ। কিন্তু কত তালাক নাম ধরে নাই তাহলে কি তালাক হয়ে যাবে?
২৩ মে, ২০২৬
Doha
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শুধুমাত্র প্রশ্নের বিবরেণের আলোকে উত্তর দেওয়া হচ্ছে। এই প্রশ্নের বাইরে ভিন্ন কোন বক্তব্য থাকলে, সেক্ষেত্রে নিম্নোক্ত উত্তর প্রযোজ্য হবে না।
প্রশ্নোক্ত বিবরণ মোতাবেক স্ত্রীকে উদ্দেশ্য করে ‘তালাক বউ’ বলার কারণে তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী পতিত হয়েছে। তালাকে রজয়ী- অর্থাৎ তালাকের ইদ্দত (তথা তিন মাসিক বা গর্ভবতি হলে সন্তান প্রসব পর্যন্ত) শেষ হওয়ার পূর্বে তাকে স্বাভাবিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করে তার সাথে ঘর সংসার করা যাবে; এক্ষেত্রে নতুন বিবাহের প্রয়োজন হবে না। তবে স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার পূর্বেই ইদ্দত শেষ হয়ে গেলে, নতুন মহর ধার্য করে পুনরায় যথা নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু এক তালাক পতিত হয়েছে, তাই স্বামী এখন কেবল দুই তালাকের অধিকারী থাকবে। যেকোন সময় দুই তালাক হয়ে গেলে চূড়ান্তভাবে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
উল্লেখ্য, তালাক কোন ছেলে খেলার বিষয় নয়। বরং শরিয়তের দৃষ্টিতে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। তাই এ ব্যাপারে স্বামী স্ত্রী উভয়কেই সচেতন থাকতে হবে। বিনা কারণে বা সাধারণ কোন কারণে যেন এ ধরণের পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপার সতর্ক থাকতে হবে।
المستندات الشرعية
** الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ [البقرة: 229]
** «سنن أبي داود»
عن ابنِ عُمَرَ، عن النبي صلى الله عليه وسلم قال: "أَبغَضُ الحَلَالِ إلى اللهِ عز وجل الطَّلَاقُ".
** «سنن أبي داود»(رقم 2179، ت الأرنؤوط)
«عن عبدِ الله بن عُمَرَ: أنه طلَّقَ امرأتَه وهي حَائِض على عَهْدِ رسولِ الله صلى الله عليه وسلم، فسأل عُمَرُ بنُ الخطاب رسولَ الله صلى الله عليه وسلم عنْ ذلك، فقال رسولُ الله صلى الله عليه وسلم: "مُرْهُ فليُرَاجِعْهَا، ثم ليُمْسِكْهَا حتى تَطْهُرَ ثم تَحيضَ ثم تَطهُرَ، ثم إنْ شاءَ أمْسَكَ بعد ذلك وإنْ شاءَ طلَّق قبل أن يَمَسَّ، فتِلْكَ العِدَّة التي أمَرَ الله أن يُطَلَّق لها النِّسَاء".»
1- الجوهرة النيرة (4/400) أروقة
(فالصريح قوله أنت طالق ومطلقة وقد طلقتك فهذا يقع به الطلاق الرجعي) ؛ لأن هذه الألفاظ تستعمل في الطلاق ولا تستعمل في غيره قوله (ولا يقع به إلا واحدة).
2- تبيين الحقائق (3/39) زكريا
قال - رحمه الله - (الصريح هو كأنت طالق ومطلقة وطلقتك) لأن هذه الألفاظ يراد بها الطلاق وتستعمل فيه لا في غيره فكانت صريحا قال - رحمه الله - (وتقع واحدة رجعية).
3- الهداية (2/84) المكتبة الإسلامية
" الطلاق على ضربين صريح وكناية فالصريح قوله أنت طالق ومطلقة وطلقتك فهذا يقع به الطلاق الرجعي " لأن هذه الألفاظ تستعمل في الطلاق ولا تستعمل في غيره... قال: " ولا يقع به إلا واحدة وإن نوى أكثر من ذلك.
** الفتاوى الهندية (1/422-المكتبة الأشرفية)، الدر المختار مع رد المحتار(3/241-سعيد)، فتاوى عثماني(2/365-زكريا)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১