পশুর এক ভাগেই কুরবানি ও আকিকা উভয়ের নিয়ত করা যাবে না
প্রশ্নঃ ১৫৩৬৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাতসরিকের কোরবানিতে এক ভাগে আকিকা ও কুরবানী উভয়টা জায়েজ হবে কিনা????
১৮ মে, ২০২৬
করিমগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, ছোট পশুতে (যেমন: ছাগল, ভেড়া, দুম্বা) অথবা বড় পশুর (যেমন: গরু, মহিষ, উট) কেবল একটি ভাগে (অংশে) শরীয়তের দৃষ্টিতে কেবল একটি নিয়তই করা যেতে পারে—তা কুরবানির নিয়ত হোক কিংবা আকিকার। এক ভাগে দুটি নিয়ত করা সহীহ বা সঠিক নয়।
* তবে, কুরবানির বড় পশুতে (উট, গরু, মহিষ ইত্যাদিতে) সাতটি ভাগের মধ্যে কুরবানির ভাগ ছাড়া আকিকার নিয়তে স্বতন্ত্র বা আলাদা ভাগ যুক্ত করা যেতে পারে। যে ভাগটি আকিকার নিয়তে রাখা হবে তা আকিকা হিসেবে গণ্য হবে এবং বাকি ভাগগুলো কুরবানি হিসেবে গণ্য হবে।
* কুরবানির সাথে আকিকা করার সময় কুরবানির গরু ইত্যাদিতে ছেলে সন্তানের জন্য দুটি ভাগ (অংশ) এবং মেয়ে সন্তানের জন্য একটি ভাগ (অংশ) রাখা যাবে।
(بدائع الصنائع في ترتيب الشرائع، کتاب الاضحیۃ،70/5،دار الكتب العلمية)
"فلا يجوز الشاة والمعز إلا عن واحد وإن كانت عظيمة سمينة تساوي شاتين مما يجوز أن يضحى بهما؛ لأن القياس في الإبل والبقر أن لا يجوز فيهما الاشتراك؛ لأن القربة في هذا الباب إراقة الدم وأنها لا تحتمل التجزئة؛ لأنها ذبح واحد وإنما عرفنا جواز ذلك بالخبر فبقي الأمر في الغنم على أصل القياس".
( فتاوی شامی، کتاب الاضحیة،6/ 326، ط: سعید)
"وكذا لو أراد بعضهم العقيقة عن ولد قد ولد له من قبل؛ لأن ذلك جهة التقرب بالشكر على نعمة الولد ذكره محمد".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১