হেবা সম্পত্তি ওকাকফ করার বিধান
প্রশ্নঃ ১৫৩৬৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হেবাকৃত জমিকে ওয়াকফ দ্বারা রেজিস্ট্রি করার শরয়ী বিধান কি?
১৯ মে, ২০২৬
Chandpur
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধানমতে যদি কেউ কাউকে কোনো জিনিস হেবা (গিফট/দান) করে এবং যাকে দেওয়া হয়েছে তিনি সেটা গ্রহন করেন তাহলে সেই হেবা পূর্ণাঙ্গ হয়ে যায়। তখন দাতা সেটি ফেরত নিতে পারেন না কিংবা অন্য কাউকেও দান/ওয়াকফ করতে পারেন না। কিন্তু যাকে দেওয়া হয়েছে তিনি যদি সেটা গ্রহন না করেন বরং ফিরিয়ে দেন বা দাতা কেবল দেওয়ার আশ্বাস/ওয়াদা করে কিন্তু তাকে এখনো সোপর্দ করেনি তাহলে সেই হেবা পূর্ণাঙ্গ হয়নি। এজাতীয় অপূর্ণাঙ্গ হেবা ফেরত নেওয়া জায়েজ আছে।
সম্মানিত প্রশ্নকারী!
আপনি যেই হেবা সম্পর্কে প্রশ্ন করেছেন সেটা কোন হেবা? প্রথম প্রকারের না দ্বিতীয় প্রকারের? যদি দ্বিতীয় প্রকারের হয় তাহলে সেটা ওয়াকফ দ্বারা রেজিস্ট্রি করা যাবে। কিন্তু যদি প্রতম প্রকারের হয় তাহলে সেই হেবা ফেরত নেওয়া যাবে না এবং সেটা ওয়াকফ করারও জায়েজ হবে না। কেননা ওয়াকফ করার জন্য শর্ত হলো, ওয়াকফকারী সেই সম্পদের মালিক হতে হবে। প্রথম প্রকারের হেবাতে যেহেতু বস্তু/সম্পদটি দাতার মালিকানা থেকে বের হয়ে গ্রহিতার মালিকানায় চলে গেছে তাই তা ওয়াকফ করার কোনো অবকাশ নাই।
"الْهِبَةَ لَا تَتِمُّ إلَّا بِالْقَبْضِ الْكَامِلِ، وَلِلْوَاهِبِ الرُّجُوعُ فِيهَا قَبْلَ الْقَبْضِ."
(رد المحتار على الدر المختار، كتاب الهبة)
"وَمِنْهَا (أَيْ مِنْ شُرُوطِ الْوَقْفِ): مِلْكُ الْمُصَرِّفِ وَقْتَ الْوَقْفِ، فَلَا يَصِحُّ وَقْفُ مَا لَيْسَ بِمَمْلُوكٍ لَهُ."
(رد المحتار على الدر المختار، كتاب الوقف، مطلب في شروط الوقف)
"وَمِنْهَا أَنْ يَكُونَ الْمَوْقُوفُ مِلْكًا لِلْوَاقِفِ وَقْتَ الْوَقْفِ كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ."
(الفتاوى الهندية، كتاب الوقف، الباب الأول في تعريفه وركنه وشرطه)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১