সামনে বড় চুল রাখা জায়েজ?
প্রশ্নঃ ১৪২৯৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডের সব চুল ছোট করে উপরের চুল বড় রাখতে পারবো
৩ মার্চ, ২০২৬
ফেনী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ (সা.) মাথার চুল কিছু অংশ কামিয়ে ফেলা এবং কিছু অংশ বড় রাখা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْقَزَعِ وَهُوَ أَنْ يُحْلَقَ رَأْسُ الصَّبِيِّ فَتُتْرَكَ لَهُ ذُؤَابَةٌ .
হযরত ইবনে উমর (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) 'ক্বাযা' করতে নিষেধ করেছেন। (সহিহ বুখারি)
হাদীস নংঃ ৫৪৯৭
আন্তর্জাতিক নং: ৫৯২১
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5497
সুনানে আবু দাউদের এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى صَبِيًّا قَدْ حُلِقَ بَعْضُ شَعْرِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ وَقَالَ احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ.
ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) একটি বাচ্চাকে এ অবস্থায় দেখেন, যার মাথার কিছু চুল মুণ্ডন করা হয়েছে এবং কিছু অবশিষ্ট আছে। তিনি তাদের এরূপ করতে নিষেধ করে বলেনঃ হয়তো সব চুল মুণ্ডন করবে, নয়তো সব রেখে দেবে।
সুনানে আবু দাউদ
হাদীস নংঃ ৪১৪৭
আন্তর্জাতিক নং: ৪১৯৫
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/18494
আর বর্তমানে এই কাটিংগুলো (যেমন: আন্ডারকাট, ফেড কাট) অমুসলিম গায়ক, খেলোয়াড় বা সেলিব্রিটিদের অনুকরণে করা হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি যার অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। (সুনানে আবু দাউদ)।
সাধারণ চুল কাটার নিয়ম
মাথার চুল ছোট বড় করার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো সামঞ্জস্য বজায় রাখা।
আপনি যদি চুল ছোট করতে চান, তবে পুরো মাথার চুলই সমানভাবে বা সামঞ্জস্য রেখে ছোট করতে হবে।
فتاوی هندیة :
"يكره القزع، وهو أن يحلق البعض ويترك البعض قطعاً مقدار ثلاثة أصابع، كذا في الغرائب". (5/ 357)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১