মৃত নবজাতকের জন্য দোয়া এবং মিষ্টি বিতরণ করার বিধান
প্রশ্নঃ ১৫৩০১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমার গত ১০ তারিখে জমজ ২ পুত্রসন্তান জন্মের এক ঘন্টা পর মারা যায়। আমরা দেশের বাহিরে থাকি। আমার শশুর দেশে গ্রামের মসজিদে দোয়া করিয়ে দিতে চাইতেছে।সাথে মিষ্টি খাওয়ায় দিতে চায়। এটা কতটুকু জায়েজ? আমাদের এখন করনিয় কি?
১৮ মে, ২০২৬
Dhaka, Dhaka, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারলী!
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফিরিশতাদের বলেন, তোমরা আমার বান্দার সন্তান কবয করে নিয়ে এলে? তার বলে, হ্যাঁ। আল্লাহ্ তাআলা বলেন, তোমরা তার হৃদয়ের ফল কবয করে নিয়ে এলে? তার বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার হামদ করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ্ তাআলা বলেন, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ কর এবং তার নামকরণ কর ‘‘বায়তুল হামদ’ বা প্রশংসালয়।
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/30658
কাজেই সন্তানের মৃত্যুর পর সবর করা জরুরী।
দ্বিতীয়ত তাদের জন্য দোয়া করা জয়েজ আছে। নিচের দোয়া করবে।
ছেলে শিশুর জন্য বলবে,
اَللهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرًا وَّ ذُخْرًا وَّاجْعَلْهُ لَنَا شَافِعَةً وَّمُشَفَّعًا
মেয়ে শিশুর জন্য বলবে,
اَللهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًا وَّاجْعَلْهَا لَنَا اَجْرًا وَّ ذُخْرًا وَّاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَّمُشَفَّعَةً
অর্থ: হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দিন। তাকে আমাদের প্রতিদান ও সম্পদের (সঞ্চয়ের) কারণ বানান এবং তাকে আমাদের জন্য এমন সুপারিশকারী বানান যার সুপারিশ কবুল করা হয়।
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/1254
তৃতীয়ত: সন্তান জন্মের খুশিতে মিষ্টি খাওয়ানো জায়েজ । কিন্তু সন্তান মারা যাওয়ার পর মসজিদে মিষ্টি বিতরণ করার কোনো যৌক্তিকতা নেই। এটি শোকের পরিবেশে এক ধরনের বৈপরীত্য তৈরি করে। কাজেই আপনারা দোয়া করলেও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১