রাগের মাথায় তিন তালাক
প্রশ্নঃ ১৪৯৮২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী একজন প্রবাসী, আমার রাগ প্রচুর বেশি আমি কষ্ট পাইলে তাকে বলতাম আমাকে তালাক দিতে একটা prokar জোর করে তারপর কাছে থেকে তালাক শব্দ টা জোর করে শুনতাম amar স্বামী ও মানুষ সে রাগের মাথায় ৩ দিনে ৩ বার তালাক উচ্চারণ করসেন এখন ki এটা তালাক হবে
১৯ এপ্রিল, ২০২৬
কেরোয়া ইউনিয়ন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইজাব করার পর কবুল বললে যেভাবে বিবাহ হয় তেমনিভাবে বিবহের পর তালাক বললেও তালাক হয়। কাজেই আপনার বর্ণনা থেকে তালাক না হাওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাইনি। তা ছাড়া তালাকের বিষয়টিই এমন যে, এটা রাগের মাথায়ই হয়ে থাকে। স্বহাস্যবদনে, শান্তভাবে আনন্দচিত্তে কি কেউ তালাক দেয়? এমন কোনো নজির/দৃষ্টান্ত কি খুঁজে পাওয়া যাবে? নিশ্চয়ই না! সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর তিনটি তালাক পতিত হয়েছে। আপনি আপনার স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে গিয়েছেন।
স্ত্রী প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালার অনেক বড় নেয়ামত। আর আল্লাহর বিধান হলো, যদি কেউ তার নেয়ামতের অবজ্ঞা করে তাহলে তিনি তার থেকে নেয়ামত ছিনিয়ে নেন। কোনো স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দেয় তাহলে আল্লাহ তায়ালা তার জন্য ঐ স্ত্রীকে হারাম করে দিয়ে তার থেকে স্ত্রীর মত এই বৈধ ও মূল্যবান নিয়ামত ছিনিয়ে নেন।
কাজেই এই মূহুর্তে আপনাদের স্বামী স্ত্রীর জন্য আবশ্যকীয় করণীয় হল, উভয়ে আলাদা হয়ে যাওয়া। পরস্পরের সাথে দেখা-সাক্ষাৎ ও কথা-বার্তা বন্ধ করে দেওয়া।
উল্লেখ্য, স্বামীর জন্য এরূপ তিন তালাকপ্রাপ্তা স্ত্রীকে শরয়ী হালালা ব্যতীত দ্বিতীয়বার গ্রহণ করার কোন পথ নেই। শরয়ী হালালার সঠিক পদ্ধতি হচ্ছে, তালাকপ্রাপ্তা নারী প্রথমে তার ইদ্দত পূর্ণ করবে, ঋতুবতী মহিলার ক্ষেত্রে ইদ্দত হল তিন ঋতু পরিমাণ সময়। গর্ভবতী মহিলার ক্ষেত্রে ইদ্দত হল, তার গর্ভস্থ সন্তান প্রসব করা পর্যন্ত সময়। আর যারা ঋতুবতী নয় এবং গর্ভবতীও নয় তাদের ক্ষেত্রে ইদ্দত হলো, তিন মাস। উপরোক্ত নিয়মে ইদ্দত পালন করার পর কোন প্রকার শর্ত ছাড়াই নারী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তারপর উভয়ের মধ্যে দৈহিক মিলন হওয়ার পর দ্বিতীয় স্বামী তাকে স্বেচ্ছায় তালাক দিলে অথবা তিনি (দ্বিতীয় স্বামী) মৃত্যুবরণ করলে পূর্বের ন্যায় ইদ্দত পালনের পর উভয়ে রাজী থাকলে, বিবাহের সকল শর্ত সাপেক্ষে উক্ত স্ত্রীকে প্রথম স্বামী গ্রহণ করতে পারবে। উল্লিখিত সুরত ছাড়া তাদের ঘর-সংসার করার আর কোন পথ নেই।
الأدلة الشرعية
جاء في"القرآن الكريم"في سورة البقرة رقم الآية 229-230 : اَلطَّلَاقُ مَرَّتٰنِ فَاِمۡسَاکٌۢ بِمَعۡرُوۡفٍ اَوۡ تَسۡرِیۡحٌۢ بِاِحۡسَانٍ ؕ…فَاِنۡ طَلَّقَہَا فَلَا تَحِلُّ لَہٗ مِنۡۢ بَعۡدُ حَتّٰی تَنۡکِحَ زَوۡجًا غَیۡرَہٗ ؕ
و في"صحيح البخاري" رقم الحديث 5261 في باب باب مَنْ أَجَازَ طَلاَقَ الثَّلاَثِ : عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلًا طَلَّقَ امْرَأَتَهُ ثَلاَثًا، فَتَزَوَّجَتْ فَطَلَّقَ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَحِلُّ لِلْأَوَّلِ؟ قَالَ: «لاَ، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَهَا كَمَا ذَاقَ الأَوَّلُ»
و في "مختصر القدوری"صــ616 ( مكتبة التقوى) :و ان کی طلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في عدتها وبعد انقضاء عدتها ... وقال الشيخ محمد سليمان الهندي في شرحه : قوله دون الثلاث) لان في الثلاث حتى تنكح زوجا غيره
و في "فتح القدير" 6/236 (المكتبة الأشرفية ): والكتاب كالخطاب ... لان الكتاب من الغائب كالخطاب من الحاضر لأن النبي صلى الله عليه وسلم كان يبلغ تارة بالكتاب وتارة بالخطاب وكان ذلك سواء فى كونه مبلغا .
و في "البناية شرح الهداية" صـ١٢/١٠ ( ذكريا) : والكتاب كالخطاب إذ الكتاب من الغائب كالخطاب من الحاضر.
و في "مجمع الأنهر" 1/60 ( دار إحياء التراث) : وله أن يتزوج مبائنه بما دون الثلاث في العدة وبعدها ولا تحل الحرة بعد الثلاث .
و في "الفتاوى التاتارخانية" ٥٢٤/٤ (ذكريا) : رجل قال لامرأته أنت طالق بائن أنت طالق بائن أنت طالق بائن ؟ فقال : تقع الثلاث وإن كانت مدخولة، واحدة إن كانت غير مدخولة .
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১