স্ত্রী ও মা বাবার মধ্যে সমন্বয় করা
প্রশ্নঃ ১৪৭১৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী যদি যৌথ পরিবারে না থাকতে চায় তাহলে স্বামীর করণীয় কি? স্বামী আলাদা হলে বাবা-মা সন্তান হিসেবে পরিচয় দিবে না অপরদিকে স্ত্রী ও এক সাথে থাকবে না কারণ তাকে অপবাদ দেওয়া হয় তারপর জুলুম হয়,, অনেকবার এমন হয়েছে কিন্তু এবার তাকে আর বুঝানো যাচ্ছে না আমার করণীয় কি?
৩১ মার্চ, ২০২৬
ঢাকা ১২১৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বাবা-মায়ের সুখ শান্তি প্রতি খেয়াল রাখা এবং তাদের খেদমত করার দায়িত্ব আপনার উপর আবশ্যক। আপনার স্ত্রীকে বুঝিয়ে বাবা মায়ের সঙ্গে একত্রে রাখতে পারলে ভালো। স্ত্রীকে বোঝাতে অপারগ হলে আপনার সামর্থ্যের মধ্যে তার জন্য ভিন্ন বাসা নিয়ে দেয়া যাবে। أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ সূরা ত্বলাক্ব ৬ عَنْ عَائِشَةَ ، أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ، وَهُوَ لَا يَعْلَمُ. فَقَالَ : " خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ". বোখারী ৫৩৬৪
১. স্বামীর হক ও স্ত্রীর করণীয়
কুরআনে আল্লাহ বলেন, পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল। (সূরা নিসা, আয়াত ৩৪)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ، فَأَبَتْ أَنْ تَجِيءَ، لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। মহানবী (ﷺ) বলেছেন, যদি কোন পুরুষ তার স্ত্রীকে তার সাথে একই বিছানায় শোয়ার জন্য ডাকে, আর তার স্ত্রী অস্বীকার করে, তবে সকাল পর্যন্ত ফিরিশতারা ঐ মহিলার ওপর লা’নত বর্ষণ করতে থাকে।
আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদীস নং: ৪৮১৮ আন্তর্জাতিক নং: ৫১৯৩
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/4818
অন্য হাদীসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا.
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, আমি যদি কারো প্রতি সিজদা করতে কাউকে নির্দেশ দিতাম তবে অবশ্যই স্বামীকে সিজদা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম। - ইবনে মাজাহ
আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ (জামে তিরমিযী)
হাদীস নং: ১১৫৯ আন্তর্জাতিক নং: ১১৫৯
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/30797
অর্থাৎ: ইসলামে বিবাহিত নারীর জন্য স্বামীর আনুগত্য ও সংসার রক্ষা করা প্রথম দায়িত্ব।
২. মা-বাবার হক ও সীমা
রাসূল ﷺ বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। (তিরমিযী)
তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পিতা-মাতা যদি এমন কিছু আদেশ দেন যা শরীয়তের বিরোধী বা অন্যের হক নষ্ট করে, তাহলে সেখানে তাদের আদেশ মানা যাবে না।
কুরআনে আছে, তোমার মা-বাবা যদি আল্লাহর সাথে শরীক করার জন্য চাপ দেয়, তবে সে ব্যাপারে তাদের আনুগত্য কোরো না; তবে দুনিয়ার জীবনে তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। সূরা লুকমান: ১৫
এখান থেকে শিক্ষা, পিতা-মাতা ভুল আদেশ দিলে তা না মানা যাবে, কিন্তু তাও সম্মান ও ভদ্রতার সাথে।
আপনার স্ত্রীর জন্য ভারসাম্যপূর্ণ সমাধান:
1. সংসার টিকিয়ে রাখুন, কেননা এটি ইসলামের নির্দেশ।
2. মা-বাবার সাথে ভালো ব্যবহার চালিয়ে যান, যদিও তারা রাগান্বিত হন।
3. নিজে ঝগড়ায় না জড়িয়ে নম্রভাবে বোঝানোর চেষ্টা করুন।
4. সংসার আর পিতামাতার সম্পর্ক দুটোই রাখতে চাইলে দোআ ও ধৈর্য অবলম্বন করুন।
5. আল্লাহর কাছে নিয়মিত দোআ করুন,
اللهم ألف بين قلوبنا، وأصلح ذات بيننا
হে আল্লাহ! আমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিন, আমাদের সম্পর্কগুলোর মধ্যে শান্তি এনে দিন।
আল্লাহ আপনাদের পরিবারে শান্তি ও সুস্থিতি দান করুন, সব ধরনের দ্বন্দ্ব-ঝগড়া থেকে হেফাজত করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১