কাফফারার রোজার সময় যদি পিরিয়ড চালু হয়ে যায় তাহলে করণীয়
প্রশ্নঃ ১৪৬১৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রমাদানে রাতে বা ফজরের আগে রোজার নিয়ত করি।একদিন সাহরি,ফজর মিস হয়।রাতে বা সকালে নিয়ত করেছিলাম কিনা মনে নেই।সেইদিন সফর করার কথা ছিল এবং আমি ক্লান্ত ছিলাম তাই দুপুরে পানি খেয়ে ফেলি।এই রোজার কাফফারা লাগবে?৬০জন মিসকিনকে খাবার দেওয়ার সামর্থ্য নেই আবার মেয়েদের ৬০দিন একটানা রোজা রাখা সম্ভব হয়না
২৬ মার্চ, ২০২৬
কোনাবাড়ী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সাহরি,ফজর মিস হওয়া সত্বেও রাতে বা সকালে নিয়ত করেছিলেন কি না সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। যদি নিয়ত করে থাকেন তাহলে দুপুরে পানি পান করার ফলে আপনার ওপর কাজা এবং কাফফারা উভয়টিই (৬১ টি রোজ) আবশ্যক হবে। মেয়েদের ৬০দিন একটানা রোজা রাখা সম্ভব হয় না এই কথা বলে সম্ভবত আপনি পিরিয়তের কথা মিন করেছেন। সেক্ষেত্রে বিধান হলো, যদি কাফফারার রোজা রাখা অবস্থায় পিরিয়ড চলে আসে তাহলে পিরিয়ডের দিনগুলোতে রোজা রাখবে না। বরং পিরিয়ড যেদিন শেষ হবে সেদিন থেকে আবার রোজা রাখা শুরু করবে। এখাবে পিরিয়ডের আগে এবং পরে মিলিয়ে ৬০ রোজা পূর্ণ করলেই কাফফার আদায় হয়ে যাবে। পিরিয়ডের কারণে একটানা ৬০টি রোজ রাখতে না পারলেও উপরোক্ত পদ্ধতিতে কাফফারা আদায় করা যাবে।
তবে পিরিয়ড বন্ধের পর যদি একদিনও বিলম্ব করেন তাহলে আবার নতুন করে ৬০ রোজা গুণতে হবে।
আর সেহরি খেতে না পেরে যদি ওই দিনের রোজর নিয়ত না করে থাকেন তাহলে শুধু একটি রোজা কাজা করলেই হবে। কোনো কাফফারা দিতে হবে না। কেননা আপনি তো রোজা শুরুই করেননি!
যাদের রোজা রাখার সামর্থ আছে তারা কাফফারা হিসেবে ৬০ জন মিসকিনকে খাবার দিলে সেই কফফারা সহিহ হবে না।
کما في الشامية تحت الكفارة:فلو أفطر ولو لعذر استأنف إلا لعذر الحيض اھ (2/412) ۔
وفي الھندية: ويطعم كل مسكين نصف صاع بر أو صاع تمر أو شعير أو قيمته اھ(2/150) ۔
البحر الرائق شرح كنز الدقائق (1 / 204):
"الثَّانِي وَالْعِشْرُونَ: لَايَقْطَعُ التَّتَابُعَ في صَوْمِ كَفَّارَةِ الْقَتْلِ وَالْفِطْرِ بِخِلَافِ كَفَّارَةِ الْيَمِينِ وَنَحْوِهَا حَيْثُ تُقْطَعُ على ما حَقَّقَهُ الْإِمَامُ الدَّبُوسِيُّ في التَّقْوِيمِ". فقط واللہ اعلم
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১