যৌথ পরিবারের স্বর্ণের যাকাত নির্ধারণের নিয়ম।
প্রশ্নঃ ১৪৪৬৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পরিবারের কাছে মোট ৭.৫ সোনা থাকলে যাকাত দিতে হবে, নাকি শুধু একজনের কাছে থাকলে?
১২ মার্চ, ২০২৬
West Bengal ৭১১৩০৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পরিবারের সবার স্বর্ণ একত্রে যোগ করে যাকাত ধরা হয় না। বরং স্বামী, স্ত্রী বা সন্তানের কার কাছে কতটুকু আছে তা আলাদাভাবে দেখা হয়।
যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র সোনা থাকে, তবে তার নিসাব ৭.৫ ভরি। কিন্তু যদি সোনার সাথে কিছু নগদ টাকা বা রূপা থাকে, তবে স্বর্ণের পরিমাণ যাই হোক না কেন, মোট মূল্য রূপার নিসাব পার করলেই যাকাত ফরজ হবে।
আপনার পরিবারের সদস্যদের মধ্যে কার কতটুকু স্বর্ণ এবং নগদ টাকা আছে তা আলাদাভাবে হিসাব করুন। যদি ব্যক্তিগতভাবে কারো মোট সম্পদ ১.৩ লক্ষ টাকার উপরে হয়, তবে তাকে যাকাত দিতে হবে।
সুতরাং, ৭.৫ ভরি সোনা যদি একজনের মালিকানায় থাকে তবে যাকাত অবশ্যই ফরজ। আর যদি কয়েকজনের মাঝে ভাগ করা থাকে এবং তাদের কাছে কোনো নগদ টাকা না থাকে, তবে যাকাত আসবে না। কিন্তু সামান্য নগদ টাকা থাকলেও রূপার নিসাব অনুযায়ী যাকাত ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আপনাদের সম্পদে বরকত দান করুন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সাড়ে সাত তোলা (ভরি) স্বর্ণের কম পরিমাণে যাকাত নেই।
সুনানে আবু দাউদ
হাদীস নংঃ ১৫৭৩
আন্তর্জাতিক নং: ১৫৭৩
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/15920
এই পরিমাণটি প্রতিটি ব্যক্তির জন্য আলাদাভাবে প্রযোজ্য। অর্থাৎ, স্বামী, স্ত্রী, প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে, প্রত্যেকে যদি আলাদাভাবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবেই তাদের ওপর যাকাত ফরজ হবে।
العقود الدریه :
"(سئل) في إخوة خمسة سعيهم وكسبهم واحد وعائلتهم واحدة حصلوا بسعيهم وكسبهم أموالا فهل تكون الأموال المذكورة مشتركة بينهم أخماسا؟
(الجواب) : ما حصله الإخوة الخمسة بسعيهم وكسبهم يكون بينهم أخماسا."
(كتاب الشركة، ٩٤/١، ط:دار المعرفة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১