মসজিদের বারান্দার রুমে এতেকাফ
প্রশ্নঃ ১৪৩৭৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদের বারান্দায় রুম থাকলে সেই রুমে এতেকাফ করা যাবে কিনা
৭ মার্চ, ২০২৬
মনোহরদী পৌরসভা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমাদের দেশের মসজিদগুলোতে যে বারান্দা থাকে তা সাধারণত মসজিদের অন্তর্ভুক্তই হয়ে থাকে। কারণ, নির্মাণকারীগণ তা মসজিদের বাহিরের জায়গা হিসাবে নির্মাণ করেন না। মসজিদের সাথে যুক্ত বর্ধিতাংশকে বারান্দা বলা হলেও মূলত তা মসজিদের অংশবিশেষ এবং তাতে মসজিদের আদব-ইহতেরামের সকল হুকুমই প্রযোজ্য হবে। তাই ইতিকাফকারীগণও সেখানে যেতে পারবেন। প্রশ্নোক্ত মসজিদটির বারান্দার রুমের ব্যাপারে যেহেতু ব্যতিক্রম কিছু উল্লেখ করা হয়নি তাই সেটিও মসজিদের অন্তর্ভুক্ত বলেই বিবেচিত হবে এবং সেখানের রুমে ইতেকাফ করলেও ইতেকাফ আদায় হয়ে যাবে।।
তবে নির্মাণের সময়ই যদি কর্তৃপক্ষ উক্ত রুমকে মসজিদের অন্তর্ভুক্ত না করে তবে সেক্ষেত্রে ঐ বর্ধিতাংশ মসজিদের অন্তর্ভুক্ত হবে না এবং মসজিদের হুকুমও তাতে প্রযোজ্য হবে না এবং এতে ইতকাফ করলে এতেকাফ হবে না।
لا يصح إلا فى مسجد يصلى فيه
সূত্র: হিদায়াহ খ. ২ পৃ. ৩০৮
وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ
অর্থ: আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, জামে মসজিদ ছাড়া ই‘তিকাফ হবে না।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ২৪৭৩
-ফাতাওয়া খানিয়া ১/৬৮; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৬২; আলবাহরুর রায়েক ১/৩৬৩; রদ্দুল মুহতার ১/৫৮৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১