ইতিকাফ অবস্থায় অজু করার জন্য মসজিদ থেকে বের হওয়া!
প্রশ্নঃ ১৪৪৭১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্নাত ইতিকাফ অবস্থায় অজু করে নফল নামাজ বা কুরআন তেলাওয়াত করার জন্য মসজিদের বাইরে যাওয়ার বিধান জানিয়ে বাধিত করবেন
১২ মার্চ, ২০২৬
রাজশাহী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাসনুন ইতিকাফ চলাকালীন ইতিকাফকারীর জন্য প্রাকৃতিক বা শরয়ী প্রয়োজন ব্যতীত অন্য কোনো কাজে মসজিদ থেকে বের হওয়া জায়েজ নেই। তবে প্রাকৃতিক বা শরয়ী প্রয়োজনে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময়ের জন্য বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। আর ওজু না থাকলে নামাজ পড়ার জন্য এবং কুরআন মাজিদ হাতে নিয়ে পড়ার জন্য ওজু করা একটি শরয়ী প্রয়োজন।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে ওজু না থাকলে ইতিকাফকারী এমন প্রতিটি ইবাদতের জন্য ওজু করতে যেতে পারবে যেগুলোতে ওজু শর্ত; যেমন, নামাজ পড়া, কুরআন কারীম স্পর্শ করা ইত্যাদি। এমনকি তারাবিহ, বিতর, কাজা এবং নফল নামাজ আদায়ের ইচ্ছা থাকলে ওজু না থাকা অবস্থায় ওজু করার জন্য বাইরে যেতে পারবে।
فتاویٰ شامی :
"(وحرم عليه) أي على المعتكف اعتكافا واجبا أما النفل فله الخروج لأنه منه لا مبطل كما مر (الخروج إلا لحاجة الإنسان) طبيعية كبول وغائط وغسل لو احتلم ولا يمكنه الاغتسال في المسجد كذا في النهر (أو) شرعية كعيد وأذان لو مؤذنا وباب المنارة خارج المسجد."
(كتاب الصوم، باب الاعتكاف، ج: 2، ص: 445، ط: دار الفكر بيروت)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১