ইতিকাফ অবস্থায় জানাজা নামাজের জন্য বের হওয়া যাবে না
প্রশ্নঃ ১৪৪৫৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইতিকাফ থাকা অবস্থাই সন্তান তার মা অথবা বাবার জানাজাই জেতে পারবে কি?
১২ মার্চ, ২০২৬
শ্রীবরদী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় দ্বীনি ভাই, মাসনুন ইতিকাফকারীর জন্য জানাজার নামাজে শরিক হওয়ার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়া জায়েজ নেই।
* সুতরাং যদি কোনো ইতিকাফকারী জানাজার নামাজে শরিক হওয়ার জন্য মসজিদ থেকে বের হন, তবে তার ইতিকাফ ভেঙে যাবে। এবং তার ওপর এক দিনের ইতিকাফ অর্থাৎ যেই দিনের ইতিকাফ ভেঙ্গেছে ওই দিনের ইতিকাফের কাজা করা ওয়াজিব হবে এবং কাজা ইতিকাফের ক্ষেত্রে রোজাও রাখতে হবে।
* সেমতে নিকটস্থ আত্মীয় স্বজনের জানাজায় বা কাফন-দাফনকার্যে শরিক হওয়ার জন্য মসজিদ থেকে বের হলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে।
* তাই এমন ব্যক্তি ইতিকাফ অবস্থাতে থাকবে এবং সেখান থেকেই তার মরহুমা বাবা মায়ের জন্য সওয়াব পৌঁছাবে এবং মাগফিরাতের দু’আ করতে থাকবে।
* হ্যাঁ, তবে যদি তার জানাজাতে শরীক হতেই হয় বা কোনো বাধ্যবাধকতা তৈরি হয়, তবে ইতিকাফ ভেঙে জানাজায় শরীক হবে এবং ওই দিনের ইতিকাফ কাজা করে নেবে।
مراجع الجواب:
(فتاویٰ ہندیہ، كتاب الصوم، الباب السابع في الاعتكاف1/ 212، ط: رشيدية)
"ولو خرج لجنازة يفسد اعتكافه، وكذا لصلاتها، ولو تعينت عليه أو لإنجاء الغريق أو الحريق أو الجهاد إذا كان النفير عاما أو لأداء الشهادة هكذا في التبيين".
(فتاویٰ شامی، كتاب الصوم، باب الاعتكاف،2/ 444، ط: سعید)
"ومقتضى النظر لو شرع في المسنون أعني العشر الأواخر بنيته ثم أفسده أن يجب قضاؤه تخريجا على قول أبي يوسف في الشروع في نفل الصلاة تناوبا أربعا لا على قولهما اهـ...وعلى كل فيظهر من بحث ابن الهمام لزوم الاعتكاف المسنون بالشروع وإن لزوم قضاء جميعه أو باقيه مخرج على قول أبي يوسف أما على قول غيره فيقضي اليوم الذي أفسده لاستقلال كل يوم بنفسه".
بہارِ شریعت: جلد:1، صفحہ: 1025\1028
وقار الفتاویٰ: جلد: 1، صفحہ: 434
فتاویٰ بریلویہ: صفحہ: 441
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১