মসজিদের খাদেম ঝাঁড়ু দেয়ার জন্য বাইরে গেলে ইতিকাফ ভেঙ্গে যাবে
প্রশ্নঃ ১৪৫৪৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় আমি মসজিদের খাদেম আমি এখন ইততেকাপ করছি কিন্তু আমার মসজিদের বাহিরে ঝারু পরিস্কার করতে হয় এবং কি ইফতারের সময় কাজে সাহায্য করতে হয় এতে কি ইততেকাপ ছুটে যাবে?
২১ মার্চ, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
ইতিকাফ অবস্থায় শরয়ী প্রয়োজন ও স্বাভাবিক মানবিক প্রয়োজন (যেমন: পেশাব-পায়খানা, ওযু ইত্যাদি) ব্যতীত মসজিদের বাইরে যাওয়া বৈধ নয়। তাই ঝাড়ু দেওয়া, ইফতার পরিবেশন বা এ ধরনের কাজের জন্য মসজিদের বাইরে গেলে ইতিকাফ ভেঙে যাবে। তবে যদি এসব কাজ মসজিদের ভেতরেই সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে ইতিকাফের কোনো ক্ষতি হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সম্ভব হলে উক্ত দায়িত্ব অন্য কারো কাছে অর্পণ করে নিজে পুরো সময় মসজিদের ভেতরে অবস্থান করে ইতিকাফ সম্পন্ন করবেন। আর যদি দায়িত্ব হস্তান্তরের কোনো সুযোগ না থাকে এবং সত্যিই অপারগতার কারণে ইতিকাফে বসা সম্ভব না হয়, তাহলে ইতিকাফের আন্তরিক নিয়ত থাকার কারণে ইনশাআল্লাহ সওয়াবের আশা করা যায়।
তবে যদি ইতিকাফে বসার পর ঝাড়ু দেওয়া, ইফতার পরিবেশন বা অনুরূপ কাজের উদ্দেশ্যে মসজিদের বাইরে বের হয়ে থাকেন, তাহলে আপনার ইতিকাফ ভেঙে গেছে। এ অবস্থায় রমজানের পর যেকোনো একদিন রোযাসহ এক দিন এক রাত মসজিদে ইতিকাফ করে এর কাযা আদায় করে নেবেন।
শরঈ দলীল:
وأما مفسداته فمنها الخروج من المسجد فلا يخرج المعتكف من معتكفه ليلا ونهارا إلا بعذر، وإن خرج من غير عذر ساعة فسد اعتكافه في قول أبي حنيفة - رحمه الله تعالى - كذا في المحيط. سواء كان الخروج عامدا أو ناسيا هكذا في فتاوى قاضي خان.
كتاب الصوم وفيه سبعة أبواب، الباب السابع: في الإعتكاف،1 /212 ط:رشیدیة
(وحرم عليه) أي على المعتكف اعتكافا واجبا أما النفل فله الخروجلأنه منه لا مبطل كما مر (الخروج إلا لحاجة الإنسان) طبيعية كبول وغائط وغسل لو احتلم ولا يمكنه الاغتسال في المسجد كذا في النهر (أو) شرعية كعيد وأذان لو مؤذنا وباب المنارة خارج المسجد و (الجمعة وقت الزوال ومن بعد منزله) أي معتكفه (خرج في وقت يدركها) (فلو خرج) ولو ناسيا (ساعة) زمانية لا رملية كما مر (بلا عذر فسد) فيقضيه إلا إذا أفسده بالردة واعتبرا أكثر النهار قالوا: وهو الاستحسان وبحث فيه الكمال (و) إن خرج (بعذر يغلب وقوعه) وهو ما مر لا غير (لا) لا يفسد وأما ما لا يغلب كإنجاء غريق وانهدام مسجد فمسقط للإثم لا للبطلان وإلا لكان النسيان أولى بعدم الفساد كما حققه الكمال خلافا لما فصله الزيلعي وغيره مع سنتها يحكم في ذلك رأيه، ويستن بعدها أربعا أو ستا على الخلاف، ولو مكث أكثر لم يفسد لأنه محل له وكره تنزيها لمخالفة ما التزمه بلا ضرورة.
کتاب الصوم،باب،الإعتكاف، 2 /444،ط:سعید
‘‘
(قَوْلُهُ أَمَّا النَّفَلُ) أَيْ الشَّامِلُ لِلسُّنَّةِ الْمُؤَكَّدَةِ ح.قُلْت: قَدَّمْنَا مَا يُفِيدُ اشْتِرَاطَ الصَّوْمِ فِيهَا بِنَاءً عَلَى أَنَّهَا مُقَدَّرَةٌ بِالْعَشْرِ الْأَخِيرِ وَمُفَادُ التَّقْدِيرِ أَيْضًا اللُّزُومُ بِالشُّرُوعِ تَأَمَّلْ ثُمَّ رَأَيْت الْمُحَقِّقَ ابْنَ الْهُمَامَ قَالَ: وَمُقْتَضَى النَّظَرِ لَوْ شَرَعَ فِي الْمَسْنُونِ أَعْنِي الْعَشْرَ الْأَوَاخِرَ بِنِيَّتِهِ ثُمَّ أَفْسَدَهُ أَنْ يَجِبَ قَضَاؤُهُ تَخْرِيجًا عَلَى قَوْلِ أَبِي يُوسُفَ فِي الشُّرُوعِ فِي نَفْلِ الصَّلَاةِ تَنَاوُبًا أَرْبَعًا لَا عَلَى قَوْلِهِمَا (رد المحتار، زكريا-3\434-435، كرتاشى-2/444-445 فتح القدير-2\393)
وفى الظهيرةية عن ابى حنيفة: انه يلزمه يوما (تاتارخانية-3\447، رقم-4817)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১