রোজা অবস্থায় মিসওয়াক করার বিধান
প্রশ্নঃ ১৪৪১৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাই যে রোজা রেখে মিসওয়াক করলে রোজা ভাঙ্গে নাকি রোজা ভাঙ্গে না
১২ মার্চ, ২০২৬
চট্টগ্রাম ৪২১৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোজা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেকোনো সময় কাঁচা বা শুকনা ডালের মিসওয়াক ব্যবহার করা জায়েজ এবং সুন্নত। এতে রোজার কোনো ক্ষতি বা মাকরুহ হয় না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا شَرِيكٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَاكُ وَهُوَ صَائِمٌ . زَادَ مُسَدَّدٌ مَا لاَ أَعُدُّ وَلاَ أُحْصِي .
মুহাম্মাদ ইবনে আল্ সাববাহ .... আব্দুল্লাহ্ ইবনে আমের ইবনে রাবীআ তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে রোযা অবস্থায় মিস্ওয়াক করতে দেখেছি। রাবী মুসাদ্দাদ (مَا لاَ أَعُدُّ وَلاَ أُحْصِي) অতিরিক্ত বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদ, হাদীস নংঃ ২৩৫৬।
হাসান রহ-কে রোজা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
لَا بَأْسَ بِهِ آخِرَ النَّهَارِ إِنَّمَا هُوَ طَهُورٌ فَلْيَسْتَكْ أَوَّلَهُ وَآخِرَهُ
রোজা অবস্থায় দিনের শেষে মিসওয়াক করতে কোনো অসুবিধা নেই। মিসওয়াক পবিত্রতার মাধ্যম। অতএব দিনের শুরুতে এবং শেষেও মিসওয়াক করো। (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৮৯)
আরেক বর্ণনায় এসেছে,
عَنْ مُجَاهِدٍ: «أَنَّهُ لَمْ يَرَ بِالسِّوَاكِ الرَّطْبِ بَأْسًا لِلصَّائِمِ»، وَهُوَ الَّذِي يَأْخُذُ بِهِ الثَّوْرِيُّ
মুজাহিদ রহ. রোজা অবস্থায় তাজা মিসওয়াক ব্যবহার করাকে দোষণীয় মনে করতেন না। সুফিয়ান সাওরী রহ. থেকেও অনুরূপ বক্তব্য বর্ণিত আছে। (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৯২)
তবে মিসওয়াক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিসওয়াকের কোনো আঁশ বা টুকরো গলার ভেতর দিয়ে পেটে চলে না যায়। যদি ভেতরে কিছু চলে যায়, তবে রোজা ভেঙে যাবে।
«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 202):
«وَلَوْ ابْتَلَعَ حَصَاةٌ أَوْ نَوَاةً أَوْ حَجَرًا أَوْ مَدَرًا أَوْ قُطْنًا أَوْ حَشِيشًا أَوْ كَاغِدَةً فَعَلَيْهِ الْقَضَاءُ، وَلَا كَفَّارَةَ كَذَا فِي الْخُلَاصَةِ»
«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 204):
«وَلَوْ ابْتَلَعَ خَشَبَةً وَطَرَفُهَا فِي يَدِهِ ثُمَّ أَخْرَجَهَا لَا يَفْسُدُ صَوْمُهُ، وَلَوْ ابْتَلَعَ كُلَّهَا فَسَدَ صَوْمُهُ كَذَا فِي الْخُلَاصَةِ.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১