পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ!
প্রশ্নঃ ১৪৩২০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ না থাকলে কি গুনাহ হবে
৫ মার্চ, ২০২৬
৩GGQ+Q৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রমজানের শেষ ১০ দিনের ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদাহ আলাল কিফায়াহ। যদি কোনো এলাকার বা মহল্লার অন্তত একজন ব্যক্তি মসজিদে ইতিকাফে বসেন, তবে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এই সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি পুরো মহল্লার মধ্যে একজন ব্যক্তিও ইতিকাফ না করেন, তবে ওই মহল্লার সবাই একটি গুরুত্বপূর্ণ সুন্নাত তরক করার জন্য গুনাহগার বা দায়ী হবে।
পাঞ্জেগানা মসজিদের বিধান
ইতিকাফ হওয়ার জন্য শর্ত হলো, এমন মসজিদ হতে হবে যেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয় (পাঞ্জেগানা মসজিদ)। জুমার নামাজ হওয়া শর্ত নয়।
এখন পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ না থাকলে কি গুনাহ হবে?
এখানে দুটি অবস্থা রয়েছে,
১. যদি কোনো মহল্লায় একটিই পাঞ্জেগানা মসজিদ থাকে এবং সেখানে কেউ ইতিকাফে না বসে, তবে ওই মহল্লার সবাই গুনাহগার হবে।
২. যদি একটি বড় মহল্লায় একাধিক পাঞ্জেগানা মসজিদ থাকে এবং অন্তত একটি মসজিদে ইতিকাফ হয়, তবে অন্যগুলোতে ইতকাফ করার লোক না থকে তাহলে সেখানে ইতিকাফ না হলেও গুনাহ হবে না। তবে প্রতিটি মসজিদের মুসল্লিদের উচিত তাদের নিজ নিজ মসজিদে ইতিকাফের ধারা বজায় রাখা। কারণ আল্লাহর ঘর ইতিকাফকারী শূন্য থাকা ওই মসজিদের মুসল্লিদের জন্য ব্যর্থতা। (রমজানের আধুনিক মাসায়েল)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১