ইফতার পার্টির হুকুম
প্রশ্নঃ ১৪২৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইফতার পার্টি বন্ধুরা করতেছে আমি তা করতে পারবো ইসলামে কি জায়েজ আমরা নিজেরা টাকা দিয়ে ইফতার পার্টি করবো।
৩ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রমজান মাসে ইফতার পার্টি বা ইফতার মাহফিল নামে প্রচলিত যে অনুষ্ঠান সমাজে দেখা যায় ইসলামের শুরু যুগে এর কোন অস্তিত্ব ছিলো না। ইসলামে এর কোন ভিত্তিও নেই। এগুলো নতুন শুরু করা হয়েছে। ৩ শর্তে প্রচলিত ইফতার মাহফিল জায়েজ হতে পারে।
এক. এতে শরিয়ত বিরোধী কোন কার্যকলাপ না হওয়া।
দুই. এটাকে রেওয়াজ বা প্রথা হিসেবে পালন না করা।
তিন. এগুলোকে পৃথক সাওয়াবের বিষয় বা পৃথক ইবাদত মনে না করা।
এখন দেখার বিষয় কোথায় কতোটুকু এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা হয়। প্রচলিত অধিকাংশ ইফতার পার্টিতে শরিয়তের বিধানের স্পষ্ট লংঘন হতে দেখা যায়। নারী পুরুষ বেপর্দা হয়ে এক সঙ্গে বসে ইফতার করা হয়। অনেক সময় তাদের মাগরিবের নামাজেরও খবর থাকে না। দোয়ার এহতেমাম করা হয় না। আরো নানা অসঙ্গতি এখানে দেখা যায়। তাই এসব ইফতার মাহফিল থেকে বিরত থাকা জরুরি।
আর যদি করতেই হয় তাহলে শরিয়তের দৃষ্টিভঙ্গি অনুসরণ করা উচিত। মাদরসাগুলোতেও দেখা যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এখানে শরিয়ত বিরোধী কোন কাজ হয় না বলে একে না জায়েয বলার সুযোগ নেই। শুধু মাদরাসা কেন যেখানেই শরিয়ত নিষিদ্ধ কিছু পাওয়া যাবে না তাকে সরাসরি না জায়েয বলা যায় না।
তবে ইফতার মাহফিলগুলোতে সাধারণ ও গরিব মিসকিনদের জন্যও ব্যবস্থা রাখতে পারলে ভালো হয়। রোজাদারদের ইফতার করানোই মূল উদ্দেশ্য হওয়া চাই। শ্রেণি বিন্যাসের দিকে নজর না দেয়াই শ্রেয়।
ইফতার মাহফিল কেমন হওয়া চাই?
ইফতার মাহফিল ভাবগাম্ভীর্যপূর্ণ হওয়া চাই। যেখানে আলোচকগণ দুনিয়াবি কথা না বলে কুরআন হাদিসের কথা বলবেন। রমজানের আমল নিয়ে কথা বলবেন। এখানে কুরআনের তেলাওয়াত ও সংক্ষিপ্ত তাফসির হতে পারে। রমজানের জরুরি মাসায়েল নিয়ে আলাচনা হতে পারে। হাদিস শরিফের ভাষ্য মতে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়ে থাকে। তাই এ সময়টাতে বিশেষভাবে দোয়া রোনাজারিতে মগ্ন হওয়া কাম্য। ইফতার মাহফিল যেন হয় পবিত্রতার আবেশে ভরপুর সেটাই খেয়াল রাখা।
(আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ হাফি র কথা থেকে)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১