রোজা অবস্থায় মা বোনরা রান্নার লবণ বা স্বাদ চাখার হুকুম কি?
প্রশ্নঃ ১৪২২৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা প্রশ্ন করসি যে রোজা থাকা অবস্থায় খাবারে লবণ পর্যবেক্ষণ করা যায়
১ মার্চ, ২০২৬
রাজবাড়ী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, রোজা রাখা অবস্থায় কোনো শরঈ ওজর ছাড়া বিনা প্রয়োজনে কোনো কিছুর লবণ বা স্বাদ চেখে দেখা মাকরূহ। তবে যদি কোনো শরঈ ও যুক্তিসঙ্গত ওজর থাকে, তবে লবণ বা স্বাদ চেখে দেখা মাকরূহ হবে না।
*লবণ বা স্বাদ চেখে দেখার অর্থ হলো*
কোনো জিনিস জিহ্বায় রেখে তার স্বাদ পরীক্ষা করে নেওয়া এবং এরপর তা মুখ থেকে থুথুর সাথে ফেলে দেওয়া; যেন তার কোনো অংশ গলার ভেতর না পৌঁছায়। কিন্তু স্বাদ পরীক্ষা করতে গিয়ে যদি সামান্য পরিমাণও গলার ভেতর পৌঁছা যায়, তবে তা কেবল মাকরূহ হবে না বরং রোজা ভেঙে যাবে। এমনকি যদি কাফফারার শর্তাবলি পাওয়া যায়, তবে কাফফারাও ওয়াজিব হবে।
*লবণ বা স্বাদ চেখে দেখার ক্ষেত্রে 'শরঈ ওজর' বা যুক্তিসঙ্গত কারণ বলতে বোঝায়*
কোনো নারীর স্বামী যদি বদমেজাজী, উল্টা-পাল্টা হন বা তার পরিবার বদমেজাজী হন এবং খাবারে লবণ কম-বেশি হলে রাগারাগি করেন, তবে সেই নারীর জন্য খাবারের স্বাদ বা লবণ চেখে দেখা জায়েজ, এতে কোনো গুনাহ নেই।
তবে যদি তারা এমন না হন, বরং লবণ বা স্বাদ সামান্য কম-বেশি হলে তারা তৎক্ষণাৎ লবণ মিলিয়ে নেন বা মানিয়ে নেন, তাহলে তিনি লবণ বা স্বাদ চেখে দেখবেন না।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) - (2 / 416):
"(وكره) له (ذوق شيء و) كذا (مضغه بلا عذر) قيد فيهما قاله العيني ككون زوجها أو سيدها سيئ الخلق فذاقت. وفي كراهة الذوق عند الشراء قولان، ووفق في النهر بأنه إن وجد بدا، ولم يخف غبنا كره وإلا لا وهذا في الفرض لا النفل كذا قالوا وفيه كلام لحرمة الفطر فيه بلا عذر على المذهب فتبقى الكراهة".
(5 /218 الهندية)
وكره ذوق شيء ومضغه بلا عذر كذا في الكنز ومن العذر في الأول ما لو كان زوج المرأة وسيدها سيئ الخلق فذاقت المرقة، ومن العذر في الثاني أن لا تجد من يمضغ الطعام لصبيھا من خائض أو نفساء أو غيرهما ممن لا يصوم، ولم تجد طبيخا، ولا لبنا حليبا كذا في النهر الفائق وذكر في التجنيس أن كراهة الذوق في صوم الفرض، وأما التطوع فلا بأس كذا في النهاية اهـ
(1/120 الهداية)
ومن ذاق شيئا بفمه لم يفطر لعدم الفطر صورةً ومعنى ویكره له ذلك لما فيه من تعريض الصوم على الفساد ویكره للمرأة أن تمضع لصبيھا الطعام إذا كان لها منه بد لما بينا،ولا بأس إذا لم تجد منه بدأ صيانة للولد ألا ترى أن لها أن تفطر إذا خافت على ولدها ومضغ العلك لا يفطرالصائم لأنه لا يصل إلى جوفه اھ
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১