মক্কার আশপাশে বসবাসকারীর উমরার ইহরাম
প্রশ্নঃ ১৪২০৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেসব মানুষ মক্কার আসে পাসে আছে তাদের কি ওমরা পালনের জন্য মিকাতের বাহিরের গিয়ে ওমরার নিয়ত করতে হবে নাকি নিজ স্থান থেকে নিয়ত করলে হবে
১ মার্চ, ২০২৬
Makkah ২৪৪৩২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
যারা ★হারামের সীমানার ভিতরে বসবাস করেন★, তারা যখন উমরা আদায় করতে চান, তখন উমরার ইহরাম হারামের সীমানার বাইরে গিয়ে (যেমন: মসজিদে আয়েশা/তানঈম) বেঁধে নিতে হবে।
(তবে হজের ইহরাম তারা হারাম শরীফের ভেতর থেকেই বাঁধতে পারবেন।)
আর যারা ★হারামের সীমানার বাইরে কিন্তু মীকাতের ভেতরে★ বসবাস করেন, তারা যদি উমরা করতে চান, তাহলে নিজেদের ঘর থেকে কিংবা হারামের সীমানার বাইরে ও মীকাতের ভেতরে যে কোনো স্থান থেকে উমরার ইহরাম বাঁধতে পারবেন।
আর যারা ★হারাম ও মীকাত—উভয় সীমানার বাইরেও★ বসবাস করেন, তাদের জন্য মীকাত থেকেই ইহরাম বাঁধা আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, যদি প্রশ্নকারী মীকাতের ভেতরে অর্থাৎ ‘হিল’ এলাকায় বসবাস করেন, তাহলে তিনি নিজের ঘর থেকেই উমরার ইহরাম বাঁধতে পারবেন। তবে অবশ্যই হারামের সীমানায় প্রবেশের পূর্বেই ইহরাম বাঁধা জরুরি।
আর যদি প্রশ্নকারী কোনো মীকাতের বাইরের এলাকায় বসবাস করেন (যেমন: ‘আল-হাদা’ বা তার বাইরে, যা আরাফা থেকে আনুমানিক ৫৫ বা ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত), তাহলে তার জন্য মীকাতে প্রবেশের পূর্বেই উমরার ইহরাম বাঁধা আবশ্যক হবে।
الدر المختار وحاشیۃ ابن عابدین :
"والمیقات لمن بمکة یعني من بداخل الحرم للحج الحرم وللعمرة الحل؛ لیتحقق نوع سفر، والتنعیم أفضل․ والمراد بالمکي من کان داخل الحرم سواء کان بمکة أولا، وسواء کان من أهلها أو لا."
(کتاب الحج، مطلب في المواقيت، ج: 2، صفحہ: 484، ط: ایچ، ایم، سعید) ، وکذا فی ارشاد الساری ص: 117، باب المواقيت)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১