জুমার নামাজের পূর্বে বাংলায় বয়ান করা জায়েজ?
প্রশ্নঃ ১৪১৩২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বর্তমান যে নিয়মে জুমার নামাজ আদায় করি খুতবার পূর্বে বাংলায় ওয়াজ করি এবং খুতবার পূর্বে ছোট আজান দেই এটা কি সুন্নাতের অন্তর্ভুক্ত? কুরআন সুন্নাহর আলোকে জবাব চাই।
৫ মার্চ, ২০২৬
রামগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
খুতবার আগে মানুষকে ওয়াজ-নসীহত করার জন্য এবং দ্বীনি মাসায়েল ও আহকাম শেখানোর জন্য স্থানীয় ভাষায় যে বয়ান করা হয়, তা প্রমাণিত। পরিবেশ, পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে; কারণ স্থান ও কালভেদে ওয়াজ-নসীহত বসে বা দাঁড়িয়ে উভয়ভাবেই করা জায়েজ। রাসূলুল্লাহ ﷺ থেকে মিম্বরে দাঁড়িয়ে এবং বসে উভয়ভাবেই ওয়াজ-নসীহত করা প্রমাণিত আছে।
অনারব দেশগুলোতে মানুষ আরবি খুতবা বুঝতে পারে না। অথচ জুমার খুতবার উদ্দেশ্য হলো মানুষকে উপদেশ দেওয়া। তাই মানুষ যেন দ্বীনের বিধান বুঝতে পারে, সেই লক্ষ্যেই খুতবার আগে স্থানীয় ভাষায় এই আলোচনার প্রচলন করা হয়েছে।
প্রথম আজান, এটি হযরত উসমান (রা.)-এর প্রবর্তিত সুন্নাত, যা সাহাবায়ে কেরামের ঐকমত্যে (ইজমা) প্রতিষ্ঠিত। এটি সুন্নাতের অন্তর্ভুক্ত।
দ্বিতীয় আজান, এটি সরাসরি রাসূলুল্লাহ (সা.)-এর সময় থেকে চলে আসা সুন্নাত। ইমাম মিম্বারে বসার পর এই আজানটি দেওয়া সুন্নাত।
صحيح البخاري (2 / 121):
" حَدَّثَنَا عَطَاءُ بْنُ يَسَارٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يُحَدِّثُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى المِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ، فَقَالَ: «إِنِّي مِمَّا أَخَافُ عَلَيْكُمْ مِنْ بَعْدِي، مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا»... الخ "
وفيه ايضا(1 / 113):
" قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى المِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا ... الخ"
المستدرك على الصحيحين للحاكم (3 / 585):
"حدثنا أحمد بن كامل بن خلف القاضي، ثنا عبد الله بن روح المدايني، ثنا شبابة بن سوار، ثنا عاصم بن محمد، عن أبيه، قال: رأيت أبا هريرة رضي الله عنه يخرج يوم الجمعة فيقبض على رمانتي المنبر قائما ويقول: حدثنا أبو القاسم رسول الله الصادق المصدوق صلى الله عليه وسلم «فلايزال يحدث حتى إذا سمع فتح باب المقصورة لخروج الإمام للصلاة جلس» هذا حديث صحيح الإسناد، ولم يخرجاه."
العرف الشذی :
"وأيضاً في الحديث: "عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين ..." إلخ وفي شرح هذا الحديث قولان، قيل: إنّ سنة الخلفاء والطريقة المسلوكة عنهم أيضاً سنة وليس ببدعة وقيل: إن سنة الخلفاء في الواقع سنة النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وإنما ظهرت على أيديهم، ويمكن لنا أن نقول: إن الخلفاء الراشدين مجازون في إجراء المصالح المرسلة وهذه المرتبة فوق مرتبة الاجتهاد، وتحت مرتبة التشريع، والمصالح المرسلة: الحكم على اعتبار علة لم يثبت اعتبارها من الشارع ، وهذا جائز للخلفاء الراشدين لا للمجتهدين". (2/69)
وفیه أیضاً:
"أقول : إن سنة الخلفاء الراشدين أيضاً تكون سنة الشريعة؛ لما في الأصول أن السنة سنة الخلفاء وسنته، وقد صح في الحديث :"عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين". (2/294)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১