ওয়াকফকৃত সম্পদ হতে ব্যয় করা
প্রশ্নঃ ১৩৪১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে বহু বছর আগে একজন জমি দান করে বর্তমানে দলিলে লেখা দেখি উক্ত জমির আয় মসজিদের জায়নামাজ বাতি মিলাদ এবং কোরআন পাঠের জন্য ব্যয় করার জন্য বলেছেন প্রশ্ন হল এখানে যে মিলাদের কথা উল্লেখ রয়েছে এর ওপর ভিত্তি করে শবেকদর শবে বরাতে উক্ত আয়দারা জিলাপি অথবা মিষ্টি মুসল্লিদের মাঝে ব্যয় করা যাবে কিনা
১৩ ফেব্রুয়ারী, ২০২৬
পোরশা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদ মাদরাসায় টাকা/সম্পদ দান করলে সেটা ওয়াকফকৃত হয়ে থাকে। ওয়াকফকৃত সম্পত্তির বিধান হলো, ওয়াকফকারী যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন সেই উদ্দেশ্যে সেই খাতেই তা ব্যয় করতে হবে। কিন্তু যদি সেই খাত নষ্ট হয়ে যায় তাহলে তার সমশ্রেণীর কোনো খাতে যেখানে তার উদ্দেশ্য কার্যকর হবে সেখানে ব্যয় করা যাবে। তবে শর্ত হলো- ব্যয়ের সেই খাত নাজায়েজ না হতে হবে।
আর পরিবেশ পরিস্থিতি ও আঞ্চলিকতার দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে শবে বরাত ও শবে কদরে মসজিদে যে জিলাপি বা মিষ্টি খাওয়ানো হয় তা প্রচলিত মিলাদের খরচের অন্তর্ভুক্ত হিসেবেই বিবেচনা করা হয়। তাই তা ওয়াকফকারীর উদ্দেশ্যের অন্তর্ভুক্ত।
সুতরাং শবে বরাত বা শবে কদরে মুসল্লিদেরকে জিলাপি বা মিষ্টি খাওয়ানোর খরচ উক্ত জমির আয় হতে খরচ করা যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১