মসজিদের ভেতরে আজান দেওয়ার বিধান কি?
প্রশ্নঃ ১২৭৬৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদের ভেতরে আজান দেওয়ার বিধান কি?
২৬ নভেম্বর, ২০২৫
X৬৬V+G২৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আযানের ক্ষেত্রে সালাফের পদ্ধতি ছিল, মসজিদের বাইরে কোনো উঁচু স্থান বা মিনার থেকে আযান দেওয়া। এ ব্যাপারে অনেক হাদীস ও আসার রয়েছে। যেমন, নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীয়া রা. বলেন-
كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ.
মসজিদে নববীর নিকটবর্তী বাড়িগুলোর মধ্যে আমার বাড়ি ছিল সবচেয়ে উঁচু। বেলাল রা. সেখানে উঠে ফজরের আযান দিতেন। (সুনানে আবু দাউদ, বর্ণনা ৫১৯)
আবদুল্লাহ ইবনে শাকীক রাহ. বলেন-
مِنَ السُّنَّةِ الأَذَانُ فِي الْمَنَارَةِ، وَالإِقَامَةُ فِي الْمَسْجِدِ.
সুন্নাহ হচ্ছে আযান মিনার থেকে দেওয়া এবং ইকামত মসজিদের ভেতর দেওয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩৪৫)
এসব হাদীস-আসারের কারণে ফকীহগণও উঁচু স্থান বা মিনার থেকে আযান দেওয়াকে সুন্নত বলেছেন। এবং মসজিদের ভেতর আযান দেওয়াকে মাকরূহ বলেছেন।
অবশ্য ফকীহগণ বলেছেন, মসজিদের ভেতর আযান দেওয়া মাকরূহ হওয়ার মূল কারণ হল, আওয়াজ দূরে না পৌঁছা। কিন্তু বর্তমানে যেহেতু সাধারণত মাইকে আযান দেওয়া হয়। আর এক্ষেত্রে মসজিদের ভেতর থেকে আযান দিলেও আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। তাই এভাবে মসজিদের ভেতর মাইকে আযান দিলে তা মাকরূহ হবে না। তবে আমলটি যাতে সালাফের তরীকার সাথে সামঞ্জস্যশীল হয় এজন্য মাইকে আযান দিলেও মসজিদের বাইরে থেকে আযান দেওয়াই উত্তম। এবং এটি এভাবেও সম্ভব যে, মাইকের জন্য মসজিদের সঙ্গেই আলাদা কামরা থাকবে। মুয়াজ্জিন সেখান থেকে আযান দিবে।
-মুসান্নাফে ইবনে আবী শায়বা, বর্ণনা ২৩৪৫; কিতাবুল আছল ১/১১৫, ১১৯; আলগায়া, সারুজী ২/২২৭; রদ্দুল মুহতার ১/৩৮৪; ইলাউস সুনান ২/১৪০, ৮/৮৬; ইমদাদুল মুফতীন ৩/৯৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১