জাহাজে জামাতের সাথে নামায আদায়ে আযান-ইকামতের বিধান
প্রশ্নঃ ১৩৭৪৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন স্থানে (যেমন জাহাজে )যদি জামাতে নামাজ আদায় করে তাহলে সেই ক্ষেত্রে কি আজান জরুরি কিনা ? এবং এর হুকুম ও দলিল সহ সঠিক উত্তর আশা করছি ।।
১৩ ফেব্রুয়ারী, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে কোন স্থানে জামাতের সাথে নামায আদায়ের ক্ষেত্রে আযান ইকামত দিয়ে নামায আদায় করা সুন্নাহসম্মত ও উত্তম পন্থা। তাই সফর অবস্থায়ও লঞ্চে বা জাহাযে আযান দিয়েই নামায আদায় করবে। তবে শুধু ইকামত দিয়ে নামায আদায় করলেও তা সহীহ হবে। এ প্রসঙ্গে আমরা অনেকগুলো প্রমাণ হাদিসের মধ্যে পেয়ে থাকি।
সহীহ বুখারীর একাধিক বর্ণনার মধ্যে এসেছে-
মালিক ইবনে হুওয়ায়রিস রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنْ قَوْمِي، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا، قَالَ: (ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ، وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ).
- صحيح البخاري، رقم الحديث 602، 604، 605، 653، 2693، 5662 ،6819 ** صحيح مسلم، رقم الحديث 674
আমরা একদল যুবক একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে হাযির হলাম এবং প্রায় বিশ দিন আমরা সেখানে থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু। তাই তিনি আমাদের বললেন, তোমরা যখন নিজ দেশে ফিরে গিয়ে লোকদের দ্বীন শিক্ষা দিবে, তখন তাদের এ সময়ে অমুক নামায আদায় করতে বলবে। এবং ওই সময়ে অমুক নামায আদায় করতে বলবে। তারপর যখন নামাযের সময় হয় তখন তোমাদের একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ইমামতি করবে। -সহীহ বুখারী, হাদীস নং ৬০২, ৬০৪, ৬০৫, ৬৫৩, ২৬৯৩, ৫৬৬২, ৬৮১৯; সহীহ মুসলিম, হাদীস নং ৬৭৪
অন্য এক বর্ণনায় এসেছে, দু’জন ব্যক্তিও জামাতের সাথে নামায আদায়ের ক্ষেত্রে আযান দিয়ে নামায আদায় করবে।
মালিক বিন হুয়াইরিছ রা. বলেন, এমন দু’জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসল, যারা সফরে বের হওয়ার ইচ্ছা করেছে। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
إِذَا أَنتُمَا خَرَجْتُمَا فَأَذِّنَا ثُمّ أَقِيمَا، ثُمّ لِيَؤُمّكُمَا أَكْبَرُكُمَا.
তোমরা যখন সফর করবে তখন (নামাযের সময়) আযান ও ইকামত দিবে। এবং তোমাদের মধ্যে যে বড় সে ইমামতি করবে। -সহীহ বুখারী, হাদীস নং ৬৩০
মোটকথা উপরোক্ত বর্ণনাসমূহের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন সফর অবস্থায় আযান ইকামতসহ জামাতের সাথে নামায আদায় করাই সুন্নাহসম্মত ও উত্তম পন্থা। তবে বিখ্যাত তাবেয়ী ইবরাহীমে নাখয়ী রহ. বলেন-
تُجْزِيهِ إِقَامَةٌ فِي السَّفَرِ
সফর অবস্থায় ইকামতই দেওয়া যথেষ্ট। -মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা ১৮৯৮
অতএবং কখনও শুধু ইকামত দিয়ে নামায আদায় করলেও তা সহীহ হয়ে যাবে।
** صحيح البخاري، رقم الحديث 584، 3122، 7109
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَة الْأَنْصَارِيِّ، ثُمَّ الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ: أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ لَهُ: إِنِّي أَرَاكَ تُحِبُّ الْغَنَمَ وَالْبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ، أَوْ بَادِيَتِكَ، فَأَذَّنْتَ بِالصَّلَاةِ فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ: (لَا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ، جِنٌّ وَلَا إِنْسٌ وَلَا شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ). قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১