রোজার ফিদিয়া ও কাফফারা
প্রশ্নঃ ১৩৯৬৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রমজানের ফিদয়া কি কেউ যদি ইচ্ছা করে রোজা না রাখে তার ফিদয়া তো এক রোজির বিনিময়ে একজন মিসকিন খাওয়ানো আর যদি মিসকিন খাওয়াতে না পারে বা গোলাম আযাদ করা অথবা এটাও সক্ষম না হলে লাগাতার ৬০ টি রোজা রাখার বিধান আছে নাকি
২০ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা ১২১২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোজার ফিদিয়া আর রোজার কাফফারা দুইটি ভিন্ন বিষয়।
ফিদিয়া হলো, কোন ব্যক্তি যদি রোজা রাখতে অক্ষম হন তাহলে তার ক্ষেত্রে বিধান হলো, দেখতে হবে পরবর্তীতে তিনি সুস্থ হয়ে সেই রোজাগুলো কাজা করতে সক্ষম কি না। যদি মনে হয় যে, সুস্থ হয়ে তিনি ছুটে যাওয়া রোজাগুলো রাখতে পারবেন তাহলে পরবর্তীতে কাজা করবেন। কিন্তু (উত্তরোত্তর রোগবৃদ্ধি বা বার্ধক্যের কারণে) যদি মনে হয় পরবর্তীতে কাজা করাও তাঁর দ্বারা সম্ভব হবে না তাহলে ফিদিয়া দিতে পারবেন। তবে ফিদিয়া দেওয়ার পর আল্লাহর মেহেরবাণীতে যদি তিনি সুস্থ হয়ে যান এবং রোজা রাখার সক্ষমতা ফিরে পান তাহলে ফিদিয়া দেওয়া রোজাগুলোও কাজা করে নিতে হবে।
ফিদিয়ার পরিমাণ হলো, প্রতি রোজার জন্য একটি সদকাতুল ফিতির। অর্থাৎ প্রতি রোজা বিপরিত হয়তো একজন মিসকিন (যাকাত গ্রহনে উপযুক্ত ব্যক্তি) -কে দুইবেলা স্বাভাবিক খাবার দিয়ে পেট ভরে খাওয়ানো । অথবা তার সমমূল্য সদকা করা। এবছরের হিসেব মতে যার পরিমাণ ১১৫ টাকা।
আর কাফফারা হলো একটির পরিবর্তে ৬০টি রোজা রাখা। এই ৬০টি বিরামহীনভাবে রাখতে হবে। তবে রোজার কাফফারার আরেকটি বিকল্প আছে। তা হলো, ৬০টি রোজার পরিবর্তে ৬০ জন গরিব মানুষকে দুবেলা খাওয়ানো। এ ছাড়া দাসমুক্তিও একটি মাধ্যম। ফকিহরা বলেন, বর্তমানে যেহেতু দাসদাসী বা গোলামের প্রচলন নেই, সুতরাং এ মাধ্যমটির সুযোগ আর বাকি নেই। কাফফারা তিন প্রকারে আদায় করা যায়—১. একটি গোলাম আজাদ করা বা দাসমুক্ত করা। ২. ধারাবাহিকভাবে ৬০টি রোজা পালন করা। কাফফারার রোজার মাঝে বিরতি হলে বা ভাঙলে আরেকটি কাফফারা ওয়াজিব হয়ে যাবে। ৩. ৬০ মিসকিনকে দুবেলা ভালোভাবে আহার করানো বা আপ্যায়ন করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১