বিয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় কুফুর মধ্যে বিবেচ্য
প্রশ্নঃ ১২৫৫২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর পড়াশোনা কি কুফুর অন্তর্ভুক্ত হবে? মানে পাত্রের পড়াশোনা (দীন দুনিয়া দুটোই) যদি পাত্রীর চেয়ে কম সেক্ষেত্রে করনীয় কি?
১২ নভেম্বর, ২০২৫
বালাগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, ফুকাহায়ে কেরাম (ইসলামী ফিকহবিদগণ) কুফু’ (নিকাহের উপযুক্ততা) বিষয়ে ছয়টি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন,
১. বংশ
২. ইসলাম,
৩. স্বাধীনতা,
৪. ধাদীনদারি
৫. সম্পদ
৬. পেশা
* কুফু নির্ধারণের ভিত্তি মূলত পাত্রের দিক বিবেচনা করে করা হয়; অর্থাৎ পাত্রের জন্য জরুরি হলো—সে যেন বংশ, সামাজিক অবস্থান বা যোগ্যতায় পাত্রীর সমমর্যাদাসম্পন্ন কিংবা তার চেয়ে উত্তম মানের হয়। কারণ—একটি সম্মানিত ও সম্ভ্রান্ত পরিবারের নারী সাধারণত মানসিকভাবে এটি মেনে নিতে পারেন না যে, বৈবাহিক জীবনে তাকে তার চেয়ে নিম্নমর্যাদা বা স্তরের কোনো পুরুষের জীবনসঙ্গিনী হতে হবে।
এ কারণেই বলা হয়েছে — যদি কোনো মেয়ে নিজের চেয়ে উচ্চ বংশ-মর্যাদার কোনো ছেলের সাথে বিয়ে করে নেয়, তাহলে এ পরিস্থিতিতে মেয়ের অভিভাবকদের সেই বিবাহে আপত্তি তোলার কোনো অধিকার থাকে না।
সুতরাং শিক্ষাগত যোগ্যতা—ফুকাহায়ে কেরামের উল্লিখিত সেই ছয়টি বিষয়ের অন্তর্ভুক্ত নয়, যেগুলোকে তারা কুফু’ (বর-কনের সামঞ্জস্য) নির্ধারণে গণ্য করেছেন। সেই ছয়টি বিষয় হলো: বংশ, ইসলাম, স্বাধীনতা, দীনদারি, সম্পদ ও পেশা।
এ কারণে কুফুর ক্ষেত্রে কোনো মেয়ের উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা বা পড়াশোনায় বেশি থাকা আর ছেলে পড়াশোনায় কম থাকা—এ বিষয়টির কুফু এর ক্ষেত্রে কোনো মূল্য নেই। বরং কুফু নির্ধারণে উপরে উল্লেখিত ঐ ছয়টি বিষয়ই মূল বিবেচ্য।
(فتاوی شامی, کتاب النکاح ،باب الولایۃ ،ج:3،ص:86،ط:سعید)
إن الكفاءة في النكاح تكون في ... ست لها بيت بديع قد ضبط
نسب وإسلام كذلك حرفة ... حرية وديانة مال فقط
(فتاوی عالمگیریہ, کتاب النکاح ،باب فی الاکفاء فی النکاح،ج:1،ص:290،ط:رشیدیہ)
"الكفاءة معتبرة في الرجال للنساء للزوم النكاح، كذا في محيط السرخسي ولا تعتبر في جانب النساء للرجال، كذا في البدائع. فإذا تزوجت المرأة رجلا خيرا منها؛ فليس للولي أن يفرق بينهما فإن الولي لا يتعير بأن يكون تحت الرجل من لا يكافئوه، كذا في شرح المبسوط للإمام السرخسي."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১