শিশুকে মসজিদে নেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর হুকুম
প্রশ্নঃ ১২৩৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসজিদে বাচ্চাদের কে নিয়ে আসতে পারবো?
৪ জানুয়ারি, ২০২২
ঢাকা ১২১৯
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জি, বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যাবে। বরং ছোটবেলা থেকেই তাদের নামায ও মসজিদের পরিবেশের সঙ্গে পরিচিত করানো ভালো।
নামাযের প্রথম কাতারে নাবালেগ বাচ্চা নামায পরতে পারবে। এতে করে নামায মাকরূহ হবে না, এবং অন্যদের নামাযও নষ্ট হবে না। সকলেরই নামায শুদ্ধ হয়ে যাবে।
তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বাচ্চাটি যেন এমন বুঝমান হয় এবং কারো নামাযের ক্ষতি না করে। তার কারণে যাতে কারো নামাযের মনোযোগ নষ্ট না হয়।
এক্ষেত্রে একেবারেই অবুঝ এমন বাচ্চাদের মসজিদে না নেওয়াই উচিত, যারা মসজিদে গিয়ে চিৎকার-চেঁচামেচি করে এবং যাদের নিয়ন্ত্রণ করা কঠিন। বরং মসজিদে এমন বুঝমান বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত, যারা গার্ডিয়ানের কথা শুনতে পারে, চুপচাপ নামায পড়ে এবং অন্য মুসল্লিদের নামাযে ব্যাঘাত ঘটায় না।
উল্লেখ্য, কোনো বাচ্চা ভুলবশত চিৎকার-চেঁচামেচি করলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করা, ধমক দেওয়া বা কঠোর আচরণ করা উচিত নয়। কারণ এতে শিশুর মনে মসজিদ সম্পর্কে ভয় বা বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে এবং ভবিষ্যতে মসজিদের প্রতি তার আগ্রহ কমে যেতে পারে।
বরং তার গার্ডিয়ান বা অভিভাবক তাকে স্নেহের সঙ্গে সামান্য শাসন করবেন এবং বুঝিয়ে বলবেন যে, মসজিদে শান্ত থাকতে হয় এবং অন্যের নামাযে যেন ব্যাঘাত না ঘটে।
* অবুঝ শিশুদের মসজিদের জামাতে নিয়ে যাওয়া
যেসকল শিশু নামাযের গুরুত্ব বুঝে না তাদেরকে মসজিদে না আনা কর্তব্য। কারণ,তাদের কারণে নিজের নামাযের খুশুখুজু তো নষ্ট হয়েই থাকে, অন্য মুসল্লীদেরও নামায নষ্ট হয়। আর এর সব গুনাহ হয় ঐ অভিভাবকের। তাই নামাযের গুরুত্ব না বুঝা পর্যন্ত শিশুদেরকে মসজিদে না নেওয়াই কর্তব্য। বাড়িতেই তাদেরকে নামায শিক্ষা দিবে। নিজেদের সাথে নামাযে দাঁড় করাবে। এরপর ৬-৭ বছর বয়স থেকে নিজেদের সাথে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করবে। -ফাতাওয়া শামী ১/৬৫৬
আজকাল অহরহ দেখা যায়, অবুঝ শিশু- যে নামায সম্পর্কে কোনো জ্ঞান রাখে না- তাকেও মসজিদের জামাতে নিয়ে যাওয়া হয়। অনেকে তাদেরকে নিজের সাথে কাতারে দাঁড় করাতেও দ্বিধা করে না। ফলে যা ঘটার তাই ঘটে। নামায শুরু হতে যা দেরী, বাচ্চার নানাবিধ শব্দ ও কর্মকান্ড অন্য নামাযীদের খুশুখুজু নষ্ট করতে কসূর করে না। আর বাচ্চার অভিভাবকের তো নামাযই নষ্ট হওয়ার উপক্রম হয়। নামাযের মধ্যেই হয়তো বাচ্চাকে সামলাচ্ছে, তাকে ইশারায় দুষ্টুমি করতে বারণ করছে- এভাবেই তার নামায শেষ হয়।
আর খুব কম অভিভাবক তাদেরকে পিছনে রেখে আসেন। কারণ অবুঝ হওয়ার কারণে এটি যথেষ্ট ক্ষতিকর হয়। হয়তো জোরে জোরে কাঁদে, নয়তো দুষ্টুমি করে অন্যদের মনোযোগ নষ্ট করে দেয়। তাই এটা ঠিক নয়।
فى رد المحتار- ويصح الرجل ثم الصبيان ظاهرة تعددهم فلو واحد دخل الصف (رد المحتار، زكريا-2/314، كرتاشى-1/571، البحر الرائق، زكريا-1/618، كويته-1/353/ حاشية الطحطاوى على مراقى الفلاح-308)
وفى تقريرات الرافعى- قال الرحمتى ربما يتعين فى زماننا ادخال الصبيان فى صفوف الرجال لأن المعهود منهم اذا اجتمع صبيان فاكثر فيبطل صلاة بعضهم ببعض وربما بعدى ضررهم الى افساد صلاة الرجال (رد المحتار-2/73)
ويقتضى أيضا أن الصبى الواحد لا يكون منفردا عن صف الرجال، بل يدخل فى صفوفهم، وأن محل هذا الترتيب إنما هو عند حضور جمع من الرجال وجمع من الصبيان فحينئذ تؤخر الصبيان الخ (البحر الرائق، زكريا01/618، كويته-1/353)
ثم” يصف “الصبيان” لقول أبي مالك الأشعري أن النبي صلى الله عليه وسلم صلى وأقام الرجال يلونه وأقام الصبيان خلف ذلك وأقام النساء خلف ذلك وإن لم يكن جمع من الصبيان يقوم الصبي بين الرجال (حشية الطحطاوى على مراقى الفلاح-308
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১