প্রশ্নঃ ১১৫৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
দাঁতে ব্যাথার কারণে কি গুল ব্যবহার করা যাবে?
১৫ ডিসেম্বর, ২০২১
নামবিহীন রাস্তা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাঁতে ব্যথার কারণে গুল ব্যবহার করা যাবে না । যেহেতু এগুলো নেশাজাতীয় দ্রব্য।
দাঁত পরিষ্কারের জন্য যে সমস্ত উপাদান রয়েছে, তার মধ্যে মেসওয়াক টুথপেস্ট, দাঁতের মাজন, কয়লা, ছাই, ডালপালা ইত্যাদি অন্যতম। কিন্তু এগুলোর মধ্যে কয়লা, ছাই ছাড়া বাকি উপাদানগুলো ব্যবহারের যোগ্য বলে ধরে নেয়া হয়। দাঁত মাজার জন্য তথা দাঁতের সুস্থতার জন্য উল্লিখিত উপাদানগুলো দাঁত পরিষ্কারের কাজে ব্যবহার করা যেতে পারে। আমাদের দেশে অনেকেই আছেন, যারা মনে করেন ‘গুল’ দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয় এবং দাঁত ভালো থাকে। তাদের এই ধারণা ভুল তো বটেই উল্টো ক্ষতিকর। গুল মুখের জন্য ক্ষতির কারণ হতে পারে। দাঁতের গোড়া নরম হওয়ার অন্যতম কারণ হচ্ছে- জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ। মাড়ির এই প্রদাহ দীর্ঘ চিকিৎসার মাধ্যমে ভালো করা যায়। কিন্তু সেই চিকিৎসার কোথাও গুলের কোনো ভূমিকা নেই। গুল এক ধরনের নেশাকারী ক্ষতিকারক পদার্থ। তাই দাঁতের মাড়িতে এটি ব্যবহার করলে মাড়ির ব্যথা তাৎক্ষণিকভাবে কিছুটা উপশম হলেও প্রকৃতপক্ষে রোগের কোনো চিকিৎসাই হয় না। উপরন্তু দীর্ঘদিন গুল ব্যবহারে মুখের ক্যানসারও হতে পারে। তাছাড়া গুল মুখে ধূমপানের মতোই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ক্যানসার বিশেষজ্ঞরা মনে করছেন। কাজেই মিথ্যা ধারণার বশবর্তী হয়ে দাঁতে গুল ব্যবহার করবেন না। দাঁতের ব্যথার জন্য কিংবা দাঁতের গোড়া নরম হয়ে গেলে শিক্ষিত দন্তচিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা করান। দেখবেন দাঁতের যন্ত্রণা লাঘব হয়েছে। গুল ব্যবহারের ভুল সিদ্ধান্ত পরিহার করে মুখগহ্বরের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১