প্রশ্নঃ ১১১২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সোনা রুপার পাত্রে খাওয়া কি জায়েজ?
একটু বিস্তারিত জানাবেন দয়া করে।
৩ ডিসেম্বর, ২০২১
৫১০০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেসকল পাত্রে পানি ইত্যাদি সংরক্ষণ করা হয় পানাহার ইত্যাদিতে সকলপ্রকার পাত্র ব্যবহার করা যায় তবে স্বর্ণ ও রুপার পাত্র ব্যতীত। এ সম্পর্কে বিস্তারিত নিম্নে উপস্থাপন করা হলো:
পানাহারে স্বর্ণ ও রুপার পাত্র ব্যবহার
এটা হারাম। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা স্বর্ণ ও রুপার পাত্রে পান করবে না। আর এসবের পাত্রে খানা খাবে না। এগুলো দুনিয়াতে তাদের জন্য আর আমাদের জন্য রয়েছে আখেরাতে তিনি আরো বলেছেন, যে ব্যক্তি রুপার পাত্রে পান করবে সে তার পেটে জাহান্নামের আগুন টেনে বেড়াবে।(বর্ণনায় বুখারী ও মুসলিম)
পানাহার ব্যতীত অন্য কাজে স্বর্ণ ও রুপার পাত্র ব্যবহার
পানাহার ব্যতীত অন্য কাজে এর ব্যবহার জায়েয, যেমন অজু ইত্যাদিতে ব্যবহার করা। কেননা উল্লিখিত হাদীসটিতে শুধু পানাহারের কথা বলা হয়েছে। হাদীসে এসেছে যে, উম্মে সালামা রাযি. এর কাছে রুপার একটি বাটা ছিল, আর তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি কেশ রাখা ছিল।’(বর্ণনায় বুখারী)
রুপাযুক্ত পাত্র ব্যবহার
প্রয়োজনে সামান্য রুপাযুক্ত পাত্র ব্যবহার জায়েয। কেননা হাদীসে এসেছে যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপ ভেঙ্গে গেলে তিনি ফাটা স্থানে রুপার চেইন লাগিয়েছিলেন।
(বর্ণনায় বুখারী)
পুরুষ লোকের স্বর্ণ ব্যবহার
পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার জায়েয নয়। আবু মূসা আল আশআরী রাযি. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য রেশমী কাপড় ও স্বর্ণ ব্যবহার হারাম করা হয়েছে, আর
নারীদের জন্য হালাল করা হয়েছে।’ বর্ণনায় তিরমিযী
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১