চাকরিজীবী শিক্ষার্থীর বাসে হাফ ভাড়া দেওয়ার বিধান
প্রশ্নঃ ১৭৩০০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একই সাথে BA (degree pass regular student সপ্তাহে দুইদিন ক্লাস) স্টুডেন্ট এবং পাশাপাশি ১৭৬০০ টাকা বেতনের চাকরি করি । পাবলিক বাসে স্টুডেন্ট কার্ড ব্যবহার করে হাফ ভাড়া দেওয়া আমার জন্য ইসলামী দৃষ্টিতে ঠিক আছে?
২৮ অক্টোবর, ২০২৬
ঢাকা ১২৩০
১৯ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সচরাচর পরিবহন সেক্টরের নিয়ম অনুসারে স্টুডেন্টদের জন্য তারা হাফ ভাড়ার সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে কোন স্টুডেন্ট টিউশনি করে অজস্র পয়সা কামাই করলেও তার জন্য আলাদা নিয়ম নেই। আপনি সম্ভবত সেই কাতারে পড়বেন।
উল্লেখ্য, স্টুডেন্ট হলেই হাফ ভাড়া এটা সাধারণ দৃষ্টিতেই যুক্তিযুক্ত নয়। বরং উচিত ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান স্টুডেন্ট হলেও পূর্ণভাড়া পরিশোধ করতে হবে। নিম্নবিত্ত পরিবারের সন্তান স্টুডেন্ট হলে হাফ ভাড়ার সুবিধা পাবে।
উল্লেখ্য, স্টুডেন্ট হলেই হাফ ভাড়া এটা সাধারণ দৃষ্টিতেই যুক্তিযুক্ত নয়। বরং উচিত ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান স্টুডেন্ট হলেও পূর্ণভাড়া পরিশোধ করতে হবে। নিম্নবিত্ত পরিবারের সন্তান স্টুডেন্ট হলে হাফ ভাড়ার সুবিধা পাবে।
প্রিয় প্রশ্নকারী! আপনি নিজেকে কর্মজীবী মনে করলে স্টুডেন্টদের জন্য দেয়া হাফ ভাড়ার সুযোগ গ্রহণ না করলে, আপনি সন্দেহ মুক্ত থাকতে পারবেন।
عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ وَإِنَّ الْكَذِبَ رِيبَةٌ .
আবুল হাওরা সা‘দী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি হাসান ইবনে আলী (রাযিঃ)-কে বললামঃ আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কি কি বিষয় স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে স্মরণ রেখেছি যে, যাতে তোমার দ্বিধা আছে তা পরিত্যাগ করে যাতে তোমার দ্বিধা নাই তা গ্রহণ কর। সত্য হল প্রশান্তি আর মিথ্যা হল দ্বিধা।
জামে' তিরমিযী
হাদীস নংঃ ২৫১৮
আন্তর্জাতিক নং: ২৫১৮
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/32163
জামে' তিরমিযী
হাদীস নংঃ ২৫১৮
আন্তর্জাতিক নং: ২৫১৮
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/32163
لا يجوز التصرف فى مال غيره بلا إذنه ولا ولايته (الدر المختار مع رد المحتار-9\291)
لا يجوز لأحد أن يتصرف فى ملك الغير بغير أذنه (قواعد الفقه-110، حلبى كبير-514)
لا يجوز لأحد أن يتصرف فى ملك الغير بغير أذنه (قواعد الفقه-110، حلبى كبير-514)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন