আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৫৫২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বাবা প্রতিবছর রমজানে তার ব্যাংকে থাকা টাকার যাকাত দিতেন। গত জুলাইয়ে তিনি মারা যান। তার আগে এপ্রিল-২০২১ এ তিনি তার যাকাত পরিশোধ করেন। তিনি মারা যাওয়ার পর বিভিন্ন কাজ সমাধা করে গত ডিসেম্বরে (২০২১) তার ব্যাংক একাউন্টে থাকা টাকা আমরা উত্তোলন করতে সমর্থ হই, এবং পুরো টাকাটাই আসার মায়ের নামেই ব্যাংকে রাখি(ভাই-বোনদের সম্মতিতেই এটা রাখা হয়। আমাদের অংশের সব টাকাই আমরা মায়ের জিম্মায় রেখেছি আর তার হিসাবও করিনি কে কত পাব।) এখন আমার মায়ের নামে টাকা আছে গত ডিসেম্বর থেকে। যেহেতু প্রতিবছর বাবা রমজানে যাকাত দিতেন, তাই এবার রমজানেও কি যাকাত ফরজ হবে? কারণ, বাবার নামেও টাকা এক বছর পূর্ণ হয়নি, আবার মায়ের নামেও একবছর পূর্ণ হয়নি। এই অবস্থায় যাকাতেে বিধান কী? দয়া করে জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৪ এপ্রিল, ২০২২
তামপাট
১২৩০৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ﺍﻟﺴَّﻼَﻡُ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻭَﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﻪِ ﻭَﺑَﺮَﻛَﺎﺗُﻪ

জনাব, আমি বর্তমানে ইংরেজি বছর হিসেবে যাকাত প্রদান করে আসছি (ডিসেম্বর থেকে ডিসেম্বর)। কিন্তু আমি চাচ্ছি আরবী মাসের হিসাবে যাকাত প্রদান করতে। যেমন মহররম থেকে মহররম বা রমজান থেকে রমজান মাস। কোন পদ্ধতিতে করলে আমি এটা সঠিক ভাবে সমন্বয় করতে পারব? মাঝখানের ভাংগা মাসের হিসাব কিভাবে করব?
(যেমনঃ ২০২১ সালের যাকাতের হিসাব আমি ৩১শে ডিসেম্বর করেছি, কিন্তু আমি চাচ্ছি ২০২২ সাল থেকে ২০২৩ পর্যন্ত যাকাতের হিসাব আগামী ১লা রামাদান থেকে করতে। তাহলে মাঝে একটা ৩/৪ মাসের গ্যাপ সৃষ্টি হয়ে যায়)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৬ জানুয়ারী, ২০২২
নারায়ণগঞ্জ