যাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ
প্রশ্নঃ ২২৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এক গরীব প্রতিবেশী বিদ্যুতের সাইট লাইন ব্যবহারের দায়ে আটক হন। পরে তার এবং তার পরিবারের অনুরোধে আমার পিতা তাকে জেল থেকে ছাড়িয়ে আনেন। এবং নিজের যাকাতের টাকা থেকে ঐ ব্যক্তির অনুমতিক্রমে তার জরিমানাসহ বিদ্যুত অফিসের বিল পরিশোধ করেন। এমতাবস্থায় আমার পিতার যাকাত আদায় হয়েছে কি? জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির অনুমতিক্রমে তার বিল পরিশোধ করে দেওয়ার দ্বারা আপনার পিতার যাকাত আদায় হয়ে গেছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
হজ্বের আগে সায়ী করা (মিনায় যাওয়ার পূর্বে ফরয তাওয়াফের সায়ী করে রাখা)
হারাম বস্তু বা কুফুরী কালামের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার হুকুম
ঋণের বিনিময়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত মুনাফা ভোগ করা সুস্পষ্ট সুদ
জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা
এম এম কিট (গর্ভস্থ বাচ্চা মেরে ফেলার ঔষধ) বিক্রয়ের হুকুম