বন্ধকি বস্তুর যাকাত
প্রশ্নঃ ১১৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার এক বন্ধুর কাছ থেকে ব্যবসার জন্য তিন লক্ষ টাকা ধার নিয়েছি। পরিশোধের নিশ্চয়তাস্বরূপ তার কাছে ১৫ ভরি স্বর্ণ বন্ধক রেখেছি। দুই বছর হয়ে গেছে। এখনও আমি সেই টাকা পরিশোধ করতে পারিনি। তাই স্বর্ণগুলোও এখনও বন্ধক রয়ে গেছে। জানার বিষয় হল, ঐ স্বর্ণগুলোর বিগত দুই বছরের যাকাত দিতে হবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বন্ধকী বস্তুর উপর যাকাত ফরয। তাই বিগত দুই বছরের যাকাত আপনাকে দিতে হবে। তবে এখনই দেওয়া আবশ্যক নয়। যখন তা ফিরিয়ে আনবেন তখন বিগত বছরগুলোর যাকাত আদায় করলেই চলবে। আর চাইলে বন্ধক থাকা অবস্থায়ই ঐ স্বর্ণের যাকাত বছরে বছরে আদায় করে দিতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
হজ্বের আগে সায়ী করা (মিনায় যাওয়ার পূর্বে ফরয তাওয়াফের সায়ী করে রাখা)
হারাম বস্তু বা কুফুরী কালামের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার হুকুম
ঋণের বিনিময়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত মুনাফা ভোগ করা সুস্পষ্ট সুদ
জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা
এম এম কিট (গর্ভস্থ বাচ্চা মেরে ফেলার ঔষধ) বিক্রয়ের হুকুম