যৌথ ব্যবসায় যাকাতের হিসাব
প্রশ্নঃ ১৪৩৩৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা তিন বন্ধু একসঙ্গে একটি ব্যাবসা করি এবং এই ব্যাবসার সমস্ত টাকা আমার কাছে থাকে আর যে টাকা ইনকাম হয় সেটা বছর শেষে ভাগ হয় তিন ভাগে কিন্তু প্রশ্ন হল এখন কাছে ব্যবসার পাঁচ লক্ষ টাকা ক্যাশ এবং আট লক্ষ টাকা বাকি। তাহলে এই টাকার যাকাত কি ভাবে দিতে হবে
১২ মার্চ, ২০২৬
ওয়েস্ট বেঙ্গল ৭৪২১৩৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ব্যবসার ক্ষেত্রে ক্যাশ টাকা, বাকি-পাওনা টাকা এবং ব্যবসায়িক পণ্য সবই যাকাতযোগ্য সম্পদ। এবং সবগুলো একসাথে যোগ করে যাকাতের হিসাব করতে হয়। তবে ব্যবসার অংশীদার প্রত্যেক ব্যক্তির পৃথক পৃথক মালিকানার ভিত্তিতে যাকাত ফরয হবে। ব্যবসায় সকলের সমষ্টিগত সম্পদের উপর যাকাত ফরয হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের পাঁচ লক্ষ ক্যাশ টাকা, আট লক্ষ বাকি-পাওনা টাকা এবং ব্যবসায়িক পণ্য সবগুলো হিসাব করে যাকাত দিতে হবে। সেক্ষেত্রে উক্ত ব্যবসায় আপনাদের প্রত্যেকের মালিকানা যদি সমান হারে হয়ে থাকে (প্রশ্নে তাই বোঝা যায়) তাহলে প্রত্যেকের উপরই যাকাত ফরয হবে। কেননা তা যাকাতের নেসাব পরিমাণ সম্পদের চেয়েও বেশি। তবে বাকি-পাওনা টাকার কোন অংশ যদি একেবারেই পাওয়ার আশা না থাকে তাহলে সে অংশের যাকাত দিতে হবে না। অন্যথায় পূর্ণ টাকারই যাকাত দিতে হবে।
-দেখুন : সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫৬২; মুছান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা ৭১০৫; আলজাওহারাতুন্নায়্যিরাহ : ১/১২৪,
** «سنن أبي داود» رقم 1562
عن سمرة بن جندب، قال: أما بعد فإن رسولَ الله صلى الله عليه وسلم كان يأمُرُنا أن نُخْرِجَ الصَدقة مِن الذي نُعِدُّ للبيع.
** تعليق الأرنؤوط تحت حديث سنن أبي داود، رقم 1562
وقال ابن المنذر: أجمع عامة أهل العلم على وجوب زكاة التجارة، واتفقوا على وجوبها، في قيمتها لا في عينها، وعلى أنها تجب فيها الزكاة إذا حال الحول...
** «مصنف ابن أبي شيبة» (6/ 166 ت الشثري):
«(عن) (عبيد) اللَّه (بن عبيد اللَّه) قال: قلت لمكحول: يا أبا عبد اللَّه إن لي سيفًا فيه خمسون ومائة درهم فهل عليّ فيه زكاة، قال: أضف إليه ما كان لك من ذهب وفضة، فإذا بلغ مائتي درهم ذهب وفضة فعليك فيه الزكاة.»
** «مصنف عبد الرزاق، رقم 7105 (4/ 97 ت الأعظمي):
عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ أَنَا أَنَّهَا «قِيمَةُ الْعُرُوضِ يَوْمَ تُخْرَجُ زَكَاتُهُ»
** الجوهرة النيرة على مختصر القدوري : 1/124، باب زكاة العروض
قال رحمه الله (الزكاة واجبة في عروض التجارة كائنة ما كانت) أي سواء كانت من جنس ما تجب فيه الزكاة كالسوائم أو من غيره كالثياب والحمير.
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 179):
«وتضم قيمة العروض إلى الثمنين والذهب إلى الفضة قيمة كذا في الكنز. حتى لو ملك مائة درهم خمسة دنانير قيمتها مائة درهم تجب الزكاة عنده خلافا لهما، ولو ملك مائة درهم وعشرة دنانير أو مائة وخمسين درهما وخمسة دنانير أو خمسة عشر دينارا أو خمسين درهما تضم إجماعا كذا في الكافي»
** «حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح» (ص717):
«وتضم قيمة العروض إلى الثمنين والذهب إلى الفضة قيمة»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১