যাকাত আদায়ে বিলম্ব করা উচিত নয়
প্রশ্নঃ ১৪২৭০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রতি রমজানে যাকাতের হিসাব করি। এ বছরও অর্থাৎ 2026 এ যাকাতের হিসাব করেছি। জানতে চাই, এই যাকাতের টাকা এই রমজানের মধ্যেই পরিশোধ করতে হবে নাকি আগামী রমজান অর্থাৎ ২০২৭ এর রমজান পর্যন্ত আস্তে আস্তে পরিশোধ করতে পারবো।
১২ মার্চ, ২০২৬
ঢাকা ১২১৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে কোন নেক আমল যথা সময়ে সুযোগ হওয়া মাত্রই করে নেওয়া উচিত। বিশেষ কোন কারণ ছাড়া বিলম্ব করা উচিত নয়। যাকাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল ও ইবাদত। তাই প্রতি বছর যাকাত হিসাব করার পরপরই তা আদায় করে দেওয়া বাঞ্ছনীয়। বিনা কারণে বিলম্ব করা অনুচিত। কেননা কোন কারণ ছাড়া এমনিতেই যাকাত আদায়ে বিলম্ব করা গুনাহের কাজ। প্রয়োজনে কিছু দিন বিলম্ব করা যাবে। তাই বলে পূর্ণ এক বছরই পার করে দেওয়া কোনভাবেই কাম্য নয়। তবে সর্বাবস্থায় বিলম্ব হলেও যাকাত আদায় করতে হবে। এবং বিনা প্রয়োজনে বিলম্বের কারণে গুনাহ হলেও এভাবে যাকাত আদায় হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ .
আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে (আল্লাহর হুকুম অনুযায়ী) ব্যয় কর, এর আগে যে, তোমাদের কারও মৃত্যু এসে যাবে আর তখন বলবে, হে আমার প্রতিপালক! তুমি আমাকে কিছু কালের জন্য সুযোগ দিলে না কেন, তাহলে আমি দান-সদকা করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। -সূরা মুনাফিকূন, আয়াত নং ১০
সুতরাং আপনার করণীয় হলো, এ বছর রমযানে বা রমযানের পর কিছুদিনের মধ্যেই যাকাত আদায় করে দেওয়া। কোন কারণ ছাড়া আগামী রমযান পর্যন্ত বিলম্ব না করা।
** حاشية ابن عابدين = رد المحتار (2/ 272):
«قوله فيأثم بتأخيرها إلخ) ظاهره الإثم بالتأخير ولو قل كيوم أو يومين لأنهم فسروا الفور بأول أوقات الإمكان. وقد يقال المراد أن لا يؤخر إلى العام القابل لما في البدائع عن المنتقى بالنون إذا لم يؤد حتى مضى حولان فقد أساء وأثم اهـ فتأمل»
** «المحيط البرهاني» (2/ 239):
الفصل الأول في كيفية وجوبها فنقول: ذكر أبو الحسن الكرخي رحمه الله في كتابه: إنها على الفور، وذكر الحاكم الشهيد في «المنتقى» أنها على الفور عند أبي يوسف ومحمد، وفي موضع آخر في «المنتقى» أنه إذا لم يترك حتى حال عليها حولان، فقد أساء وأثم، وعن محمد إن من لم يؤد الزكاة لم تقبل شهادته، وأن التأخير لا يجوز.
ووجه ذلك: أن الأمر بالأداء إن كان معلقاً إلا أنه تعين الفور، بدليل أن الزكاة إنما وجبت لدفع حاجة الفقر، وحاجته ناجزة.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১